Posts

চল্লিশ বছরের দুই সম্প্রদায়ের ব্যালেন্স ট্রেডিশন ভেঙে নতুন চাল কংগ্রেসের

Image
একসাথে কাটিগড়া-বড়খলায় সংখ্যালঘু প্রার্থী দিয়ে চমক,  হারানো জমি ফিরে পাচ্ছেন সুস্মিতা  RTN tv Live, কাটিগড়া, ১৭ মার্চঃ-  চল্লিশ বছর। এর মধ্যে অনুষ্ঠিত হয়েছে  আটটি বিধানসভা নির্বাচন। প্রত্যেকটা নির্বাচনে কাটিগড়ায় সংখ্যাগুরু থেকে প্রার্থী দেওয়া হলে বড়খলায়  সংখ্যালঘু থেকে প্রার্থী দিয়ে আসছে ভারতীয় জাতীয়  কংগ্রেস।   এই সুদীর্ঘ কালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস   এক অলিখিত নিয়মের মধ্য দিয়েই বড়খলা এবং কাটিগড়ায় প্রার্থী মনোনীত করতে দেখা গেছে। হরহামেশাই প্রার্থী চয়ন করতে গিয়ে এই নিয়মটি নজরে রেখেছে দলীয় নেতৃত্ব।   রাজনীতির 'র' বুঝেন এমন ভোটারদের মধ্যেও কংগ্রেসের এই নিয়ম বহুল চর্চিত। নির্বাচনের প্রাক মুহুর্তে কংগ্রেসের কাটিগড়ায় প্রার্থী কে হচ্ছেন, তার উপর পুরো মাত্রার নির্ভর করতো বড়খলার টিকেট প্রত্যাশীদের ভাগ্য।  "সংখ্যালঘু বনাম সংখ্যাগুরু" দীর্ঘ চল্লিশ বছরের  এই ব্যালেন্স ট্রেডিশন ভেঙে একুশের মহারণে এই প্রথম কাটিগড়া এবং বড়খলায় একসাথে সংখ্যালঘু থেকে প্রার্থী দিলো কংগ্রেস।  কাটিগড়ায় কংগ্রেস প্রার্থী করেছে খলিল উদ্...

ভোট ধরে রাখাই চ্যালেঞ্জ গৌতম-খলিলের, হাড্ডাহাড্ডি লড়াইর ক্ষেত্র তৈরি কাটিগড়ায়

Image
ভোট ধরে রাখাই চ্যালেঞ্জ গৌতম-খলিলের, হাড্ডাহাড্ডি লড়াইর ক্ষেত্র তৈরি কাটিগড়ায় RTN tv Live, কাটিগড়া, ১৭ মার্চঃ- দলীয় টিকেট নিয়ে সব জল্পনা কল্পনা শেষ।  কাটিগড়ার ভোট  ক্ষেত্র তৈরি।  জোট প্রার্থী  খলিল উদ্দিন মজুমদার। বিপক্ষে গেরুয়া জার্সিতে ভোট ময়দানে রয়েছেন প্রাক্তনমন্ত্রী গৌতম রায়। আছেন নবগঠিত অসম জাতীয় পরিষদের মনোনীত প্রার্থী সাধন সিংহা সহ নির্দল প্রার্থীও। এপর্যন্ত ভোটের যা হাওয়া,  দ্বিমুখী নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছে কাটিগড়া।   জোট প্রার্থী খলিল উদ্দিন মজুমদার বনাম বিজেপির গৌতম রায়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা প্রবল।  গত নির্বাচনের হিসাব অনুযায়ী জোট প্রার্থী খলিলের দিকেই পাল্লাভারি বলে মনে করা হচ্ছে। কেননা ২০১৬ সালের নির্বাচনে  কংগ্রেস পেয়েছিল ১৫,৪১৮ ভোট। তৎকালীন  ইউডিএফ প্রার্থী খলিলের ঝুলিতে পড়েছিল  ৫০,৯৫৬ ভোট।  সেসময় বিজেপির অমর চাঁদ জৈন  ৫৯.৭৬৪ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন।  এবারে কংগ্রেস-ইউডিএফ একসঙ্গে ভোট খেলছে। জোট শরিক উভয় দলের প্রাপ্ত ভোট বিজেপির  চেয়ে প্রায় সাত হাজার বেশি। সেখান থেক...

নিজের মেয়ের জন্য পাত্রের ব্যবস্থা করুন, পরে না হয় কাটিগড়ার মা বোনদের দায়িত্ব নেবেন গৌতমবাবু

Image
নেপাল দাস যখন নেতা ছিলেন তখন উনি তেনাও ছিলেন না নিজের মেয়ের জন্য পাত্রের ব্যবস্থা করুন, পরে না হয় কাটিগড়ার মা বোনদের দায়িত্ব নেবেন গৌতমের আলটপকা মন্তব্যের ক্ষমা চাইতে বললো কংগ্রেস  RTN tv Live, কাটিগড়া ১৬ মার্চঃ- তপশিলি সমাজ সহ সর্বসাধারণের জনপ্রিয় নেতা  প্রয়াত নেপাল চন্দ্র দাস যখন নেতা ছিলেন তখন উনি হয়তো "তেনা"ও ছিলেন। নেপাল বাবু তাঁর নিজের যোগ্যতায় সাংসদ-বিধায়ক হয়েছিলেন। গৌতম রায় উনাকে নেতা বানান নি। নেপাল দাসকে গৌতমবাবু নেতা বানিয়েছেন বলে বুলি আওড়াচ্ছেন। এটা তপশিলি সমাজকে অপমানিত করার নামান্তর।  আজ কাটিগড়া ব্লক কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন ডেকে গৌতম রায়ের বিরুদ্ধে এভাবেই আক্রমণ করলো  কাটিগড়া  কংগ্রেস।   গত ১০ ই মার্চ সিদ্ধেশ্বরে এক  নির্বাচনী সভায় বক্তব্য দিতে কাটিগড়ায় বিজেপি প্রার্থী গৌতম রায় বলেন, প্রয়াত নেপাল চন্দ্র দাস কে তিনি নেতা বানিয়েছিলেন।  তাঁর এই বক্তব্যে পছন্দ হয়নি কংগ্রেসের। আজ  কংগ্রেসের কাটিগড়া সমষ্টির ইনচার্জ পাপন দেব সহ অন্যান্য স্থানীয় দলীয় কর্মীদের পাশে রেখে কাটিগড়া ব্লক কংগ্রেসের ইনচার্জ সূর্যক...

চুপিসারে ৮৪৮ নং এলপি স্কুলের এসএমসি গঠন , ডিইইও'র দারস্থ অভিভাবকরা

Image
  আরটিএন ডেস্ক,  পূর্বকাটিগড়া, ২৪ অক্টোবরঃ- পূর্বকাটিগড়ার দুধপুর ক্লাস্টারের অন্তর্গত ৮৪৮ নং লামার দুধপুর এলপি স্কুলের এসএমসি পূর্ণগঠনে গাইডলাইনের কোনো তোয়াজ করা হয় নি। ডাকা হয় নি সাধারণ সভাও।   এসংক্রান্ত কোনো চিঠিও ইস্যু করেন নি  সদস্য সচিব বিমলেন্দু সিনহা। তবুও গঠন করে নিয়েছেন পরিচালন সমিতি।   নিজের কুমতলব হাসিল করতে  চুপিসারে গঠিত এই পরিচালন সমিতি বাতিল করার দাবিতে  জেলা  প্রাথমিক শিক্ষা আধিকারিকের (ডিইইও) দ্বারস্থ হলেন স্কুলের  অভিভাবকরা। এ উদ্দেশ্য তারা মঙ্গলবার এক স্মারক পত্র তুলে দেন ডিইইও অফিসারের হাতে। স্মারক পত্রের কপি দেওয়া হয়েছে কাছাড়ের জেলা শাসককেও।  ৮৪৮ নং লামার দুধপুর এলপি স্কুলের ছাত্র-ছাত্রীদের অভিভাবক মায়াজ উদ্দিন চৌধুরী, ফরিজ উদ্দিন চৌধুরী,  আলা উদ্দিন চৌধুরী প্রমুখ স্মাক্ষরিত স্মারক পত্রে বলা হয়েছে, ৮৪৮ নং লামাদুধপুর প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষিক তথা সদস্য সচিব  বিমলেন্দু সিনহা স্কুলের এসএমসি পুনর্গঠন করেছেন বলে পরস্পর  খবর পাওয়া গেছে। কিন্তু তিনি পরিচালন কমিটি গঠনের উদ...

রাসূল (সা.) এর শুভ জন্মের তারিখ--আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী

Image
বিশ্বের ধর্মপ্রাণ অগণিত মুসলমান রবিউল আউয়ালের ১২ তারিখকে রাসূল (সা.) এর বরকতময় শুভ জন্মের দিন বলে বিশ্বাস করেন। গুরুত্ব সহকারে গরীব মিসকিনদেরকে সাদকা করেন। বিবিধ সাওয়াবের কাজ করেন, মাহফিলে মিলাদ ও আলোচনা সভা করেন। গোপন কৌশলে যারা মুসলমানের অন্তর থেকে ইশকে রাসূল (সা.) বিদূরিত করার অপচেষ্টায় লিপ্ত তারা রবিউল আউয়াল মাসের ঐ দিনের গুরুত্ব হ্রাস করার কাজে বড় ব্যতিব্যস্ত থাকেন। তাদের অপ্রয়োজনীয় কষ্ট দূর করার মতো কোনো ঔষধ আমাদের কাছে নেই। তবে তাদের আরও বিচলিত করার মতো কাজে আশিকানে মুস্তফা যে সাধ্যমতো চেষ্টা করেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। গোপন কৌশল অবলম্বনে লিপ্ত ব্যক্তিদের প্রচেষ্টার মধ্যে একটি হলো, শুভ জন্মের তারিখ সম্পর্কে জনমনে সন্দেহের সৃষ্টি করে মুবারক দিনের গুরুত্ব হ্রাস করার চেষ্টা করা। তাই এ বিষয়ে কিছু তথ্য পেশ করা জরুরী মনে করছি। রাহমাতুল্লিল আলামীন হযরত মুহাম্মদ মুস্তফা (সা.) এর শুভ জন্মের তারিখ যে সোমবার এ বিষয়ে কোনো দ্বিমত নেই। এ বিষয়েও উলামায়ে কিরাম প্রায় একমত যে, যে মাসে রাসূল (সা.) জন্মগ্রহণ করেন, সে মাসের নাম রবিউল আউয়াল। ইসলামের সঠিক ইতিহাস যে সকল নির্ভরযোগ্য মুসলিম...

বাঙালি নির্যাতন, আজ কংগ্রেসের ৬ ঘন্টার ধর্না মালিডহরে

Image
  RTN tv Live, Kalain, 20 অক্টোবর :- আজ (মঙ্গলবার)  পার্শ্ববর্তী রাজ্য মেঘালয়ে বাঙালি নির্যাতনের প্রতিবাদী ৬ ঘন্টা ব্যাপী ধর্না কর্মসূচী পালন করবে কালাইন ব্লক কংগ্রেস। স্থান, আসাম-মেঘালয় সীমান্তবর্তী মালিডহর।  কালাইন ব্লক কংগ্রেস সভাপতি বিশাল সরকার উপ সভাপতি জাকির হোসেন খানরা সংবাদ মাধ্যমকে জানান,   আজ ( মঙ্গলবার)  ২০ অক্টোবর   সকাল ৮ ঘটিকা থেকে বিকাল ২ ঘটিকা পর্যন্ত মেঘালয়ে বাঙালিদের উপর নির্যাতনের প্রতিবাদে ৬ ঘন্টা ধর্না কর্মসূচি পালন করার কর্মসূচি হাতে নিয়েছে কালাইন ব্লক কংগ্রেস।  এই ধর্না কর্মসূচীর সফল বাস্তবায়ন করতে  সর্বস্তরের জনগণ ও  কংগ্রেস কর্মীদের উপস্থিতি কামনা করে তারা আরও বলেন,   এদেশে বহুজাতি বহুগোষ্টি, ধর্মনিরপেক্ষ দেশ হলেও কোন না কোনো ক্ষেত্রে কোন রাজ্যে জাতীভেদ, প্রতিহিংসা দেখাদেয়। বিশেষ করে বাঙালি জাতিকে অন্য নজরে দেখা হয় সবসময় দেশের বিভিন্ন প্রান্তে। বিশেষকরে মেঘালয় রাজ্যে খাসিয়া সম্প্রদায়ের লোকেরা বাঙ্গালিদের উপর চরম নির্যাতন চালান বিভিন্ন সময়ে। তাছাড়া মিজুরাম, নাগাল্যান্ড সহ অন্যান...

ইয়াকুবিয়া হিফজুল ক্বুরআন বোর্ডের আত্মপ্রকাশ

Image
RTN tv Live, বড়খলা, ২০ অক্টোবরঃ-  হাফিজিয়া মাদ্রাসা গুলোকে    নিয়ে একটি বোর্ড গঠনের প্রয়োজনীয়তা অনুভব করে  আসছিলেন একাংশ   আলীম-উলামা ও হাফিজিয়া মাদ্রাসার সঙ্গে যুক্ত শিক্ষকরা। আর এই প্রয়োজনের তাগিদে রবিবার  আত্মপ্রকাশ করলো "ইয়াকুবিয়া হিফজুল ক্বুরআন বোর্ড"। এ উপলক্ষে  রবিবার বাবুর বাজার হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এক সাধারণ আয়োজন করা হয়।  পালংঘাট হাইয়ার সেকেণ্ডারী স্কুলের প্রিন্সিপাল হজরত মাও আনোয়ার উদ্দিন তালুকদারের পৌরহিত্যে আয়োজিত সভায় হাফিজিয়া মাদ্রাসার বোর্ড গঠনের প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন, বড়যাত্রাপুর হাফিজিয়া মাদ্রাসার প্রধান হাফিজ মাও একরাম আলী, বড়হাইলাকান্দি সিনিওর মাদ্রাসার শিক্ষক হজরত মাও  তাজিম উদ্দিন তালুকদার, আল হিলাল ইসলামিক একাডেমির প্রিন্সিপাল মাওলানা মুজাহিরুল হক চৌধুরী, তারিনীপুর মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক, হাফিজ আতিকুল হক, দুধপুর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ রুহুল আমীন প্রমুখ।  তারা প্রত্যেকেই হাফিজিয়া মাদ্রাসার শৈক্ষিক পরিবেশ আরও উন্নতি করতে এবং যুগের চাহিদা অনুযায়ী  ...

আনলকেও লক তারিনীপুর জিপি অফিস, নথিপত্র যোগাড়ে চরম বেকায়দায় জনগণ, পঞ্চায়েত প্রতিনিধিদের নিস্ক্রিয় ভুমিকায় ক্ষোভ

Image
আরটিএন টিবি লাইভ , পূর্বকাটিগড়া,  ২৮, সেপ্টেম্বরঃ-  জিপি সার্টিফিকেট সহ গাও পঞ্চায়েত স্তরের বিভিন্ন সরকারি নথিপত্র যোগাড় করতে চরম হয়রানির শিকার হচ্ছেন কাটিগড়া উন্নয়ন খন্ডের অন্তর্গত তারিনীপুর জিপির আমজনগণ।  বুধবার স্থানীয় করিম উদ্দিন চৌধুরী, আব্দুল বাছিত বেগ, মাওলানা সরফ উদ্দিন, আব্বাস উদ্দিন তালুকদার, কুতুব উদ্দিন প্রমুখরা ক্ষোভ প্রকাশ করে  বলেন, প্রতিদিন জিপি সার্টিফিকেট, মৃত্যুর প্রমাণ পত্রের আবেদন, টেক্স প্রদান, ছাত্রবৃত্তির জন্য ইনকাম সার্টিফিকেট সহ নানা কাজে গাও পঞ্চায়েতের বিভিন্ন এলাকা থেকে পুরুষ-মহিলারা জিপি অফিসে ছুটে  আসেন।  ঘন্টার পর ঘন্টা তারা জিপি সচিব, টেক্সকালেক্টার ও অন্যান্য সরকারি আমলাদের অপেক্ষা করেন। কিন্তু আখেরে কোনো সরকারি আমলার টিকির নাগাল পাওয়া যায় না।  দীর্ঘদিন থেকেই বনধ পড়ে রয়েছে তারিনীপুর জিপি অফিসের কার্যালয়। এমনকি অফিস গৃহের তালা পর্যন্ত খোলা হয় না। কোবিড১৯ এর জন্য যে লকডাউন করা হয়েছিল তা আজও অব্যাহত রয়েছে তারিনীপুর জিপি অফিসে। দীর্ঘদিন থেকে বনধ পড়ে থাকার ফলে কার্যালয়ের আশাপাশে নোংরা পরিবেশ গড়ে উঠেছে। ছোটো থেকে ...

নতুন জাতীয় শিক্ষা নীতি লাঘু হলে রাজ্যে বনধ হতে পারে অঙ্গনওয়াড়ী কেন্দ্র

Image
চাকরি যাওয়ার  আশংকা তাড়া করছে কর্মী-সহায়িকাদের, দাবি না মানলে বিধানসভা ঘেরাও কর্মসূচি অক্টোবরে RTN tv Live, কালাইন, ১৪ সেপ্টেম্বরঃ-  নতুন জাতীয় শিক্ষা নীতি লাঘু হলে সিদুরে মেঘ দেখছেন আসাম রাজ্যিক অঙ্গনওয়াড়ী কর্মী সহায়িকা সংস্থার কর্মকর্তারা। এমনকি এই জাতীয় শিক্ষা নীতির ফলে  রাজ্যের অঙ্গনওয়াড়ী কেন্দ্র সমূহ বন্ধ সহ তাদের চাকরি চলে যাওয়ার আশংকাও তাড়া করছে তাদের। তাই আগেভাগেই চাকরি স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি ও জাতীয় শিক্ষা নীতি  অনুযায়ী ৩ বছর থেকে ৬ বছর বয়সের শিশুদের অঙ্গনওয়াড়ী কেন্দ্র থেকে প্রাথমিক স্কুলে স্থানান্তর না করার দাবীতে আন্দোলনের রূপ রেখা তৈরি করতে সারা রাজ্যে প্রস্তুতি নিচ্ছেন অঙ্গনওয়াড়ী কর্মী-সহায়িকারা।  এরই অঙ্গ হিসেবে শনিবার কালাইন ইউনিভার্সেল একাডেমিতে কাটিগড়া-কালাইন আইসিডিএস প্রকল্পের প্রায় পাঁচ শতাধিক ওয়ার্কার-হেপ্লারের উপস্থিতিতে  এক সভা অনুষ্ঠিত হয়।  আসাম রাজ্যিক অঙ্গনওয়াড়ী কর্মী-সহায়িকা সংস্থার কাটিগড়া প্রজেক্ট কমিটির উদ্যোগে আয়োজিত এই সভায় বিভিন্ন বক্তা অঙ্গনওয়াড়ী কর্মী-সহায়িকাদের বিভিন্ন দাবি দাওয়ার দাবি তুলে  ধরেন। পাশ...

শাহসুফি ইব্রাহিম আলী (রহঃ) ও টান্টুর পীর সাহেব এর স্মৃতিচারণ সভা কাটিগড়া যুব আহলে সুন্নতের

Image
আরটিএন, কাটিগড়া , ১১ সেপ্টেম্বরঃ সদ্যপ্রয়াত  বরাক উপত্যকার দুই আধ্যাত্মিক ব্যক্তিত্ব টান্টুর পীর সাহেব  শাহসুফি আতাউর রহমান চৌধুরী (রহঃ) ও কাটিগড়ার হজরত মাও  ইব্রাহিম আলী (রহঃ) এর স্মরণে  দোয়া ও আলোচনা মাহফিল অনুষ্ঠিত হলো কাটিগড়ায়। যুব আহলে সুন্নত ওয়াল জামাতের কাটিগড়া আঞ্চলিক কমিটির উদ্যোগে ও তেলিটিকর জামেয়া মুবাশ্বিরিয়া মাদ্রাসা প্রাঙ্গণে খতমে কুরআন, খতমে খাজেগান, মিলাদ শরিফ, শিরনী বিতরণ সহ  নানা কর্মসূচির মাধ্যমে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ছিল প্রয়াত দুই পীর সাহেবের জীবনাদর্শ নিয়ে আলোচনা সভাও।  ছবিঃ- বক্তব্য রাখছেন পশ্চিম কাটিগড়া আহলে সুন্নত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক মাও এনাম উদ্দিন সাহেব।               কাটিগড়া যুব আহলে সুন্নত ওয়াল জামাতের উদ্যোগে আয়োজিত এই মাহফিলে বিভিন্ন বক্তা প্রয়াত দুই আধ্যাত্মিক বুজুর্গের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। তারা বলেন, সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ হজরত ইব্রাহিম আলী কাটিগড়ী (রহঃ) ও টান্টুর পীর শাহসুফি আতাউর রহমান চৌধুরী (রহঃ) আজীবন ছিলেন প্রচার বিমুখ। সহায়- অসহায়, ধনি...

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে স্মরণ করলো কালাইন কংগ্রেস

Image
আরটিএন, কালাইন, ০৮ সেপ্টেম্বর ঃ কালাইন ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে ভারতরত্ন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রয়াণে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয় রবিবার। ব্লক কার্যালয়ে সকাল ১১ ঘটিকায় ব্লক সভাপতি বিশাল সরকার প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রয়াণে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন । সভাপতি বিশাল জানান বাঙ্গালী জাতির গর্ভ ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। প্রয়াতের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন প্রয়াতের মৃত্যুতে দেশের অফুরন্ত ক্ষতি হয়েছে বলে মত ব্যক্ত করেন তিনি । ব্লক সভাপতি প্রয়াত প্রাক্তন  রাষ্ট্রপতির কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন প্রণব মুখার্জী একজন দক্ষ রাষ্ট্রপ্রধান ছিলেন। শিক্ষকতার পেশা থেকেই তার জীবনের যাত্রাপথ শুরু করে পরবর্তীতে রাজনীতিতে যুক্ত হয়ে দেশের বিদেশমন্ত্রী,অর্থমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীর দায়ীত্ব সুনামের সহিত পালন করছেন  তিনি। বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতার জন্য অগ্রণী ভূমিকা ছিল প্রয়াত মুখার্জির। ব্লক কমিটির উপ-সভাপতি জাকির হোসেন খান প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির...

শাহসুফি হজরত ইব্রাহিম আলী কাটিগড়ী (রহঃ) এর প্রয়াণে গভীর শোক যুব আহলে সুন্নতের

Image
আরটিএন,  কাটিগড়া, ১ সেপ্টেম্বরঃ- গ্রাম কাটিগড়ার সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ আলিমে দ্বীন হজরত মাও ইব্রাহিম আলী (রহঃ) এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করলো কাটিগড়া যুব আহলে সুন্নত ওয়াল জামাত। এক বিবৃতিতে কাটিগড়া যুব আহলে সুন্নত ওয়াল জামাতের সভাপতি মাও সরফ উদ্দিন তালুকদার বলেন,  শাহসুফি হজরত মাওলানা ইব্রাহিম আলী (রহঃ)  গ্রাম কাটিগড়ার সর্বজন শ্রদ্ধেয় একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। আজীবন  ছিলেন  প্রচারবিমুখ ।  আধ্যাত্মিক গুণ অর্জন করে   উচুমাপের আল্লাহ ওয়ালা হয়েছিলেন তিনি। তাঁর আধ্যাত্মিক গুরু ছিলেন উত্তর প্রদেশের প্রখ্যাত বুজুর্গ  হজরত আল্লামা ওয়াজিহ উদ্দিন রামপুরী (রহ)। এছাড়াও তিনি শামছুল উলামা হজরত আল্লামা ফুলতলী (রহঃ) এর সহচর ছিলেন তিনি।  গ্রাম কাটিগড়ার সবাই তাঁকে "কাটিগড়ার মৌলইছাব" বলে ডাকতো। বিপদেআপদে তিনিই ছিলেন এ অঞ্চলের ভরসাস্থল। কি হিন্দু, কি মুসলমান, সকলেই তাঁর দোয়া ও আর্শীবাদ নিতে ছুটতো "কাটিগড়ার মৌলইছাব" এর বাড়িতে। হাজারো গুণে গুণান্বিত হয়েও অতি সহজ-সরল জীবন যাপন করতেন তিনি। বৃদ্ধ বয়সেও অটোরিকশা নিয়েই কাটিগড়ার এ গ্রাম থেকে ও গ্রাম ...

মাস্ক ও স্যানিটাইজেশনের খাতে বরাদ্দ প্রায় অর্ধ কোটি টাকা তছরুপের অভিযোগ কাটিগড়ায়

Image
আরটিএন, কাটিগড়া , ৫ সেপ্টেম্বরঃ- মাস্ক বিতরণ ও সেনিটাইজ করার নামে বরাদ্দ লক্ষ লক্ষ টাকা নয়ছয়ের অভিযোগ উঠছে কাটিগড়ায়। অভিযোগ মতে,    জবকার্ড হোল্ডারদের  মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ ও প্রত্যেক গাও পঞ্চায়েত এলাকার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, মন্দির-মসজিদ, হাটবাজার এবং জনবহুল এলাকা নিয়মিত  সেনিটাইজ করার জন্য বিভাগীয় তরফে নির্দেশ দেওয়া হয়। এখাতে  চতুর্দশ অর্থ কমিশনের ২০১৯-২০ অর্থবছর থেকে প্রায় দু লক্ষ টাকা করে প্রত্যেক জিপিতে বরাদ্দ হয়। অভিযোগ মতে,  প্রত্যেক জিপিতে প্রায় দুই হাজার মাস্ক বিতরণ করার নির্দেশ থাকলেও বাস্তবে বড়জোর পাঁচশো-র মতো   মাস্ক বিতরণ করা হয়। বিভিন্ন জনবহুল এলাকা ও প্রতিষ্ঠানগুলি নিয়মিত সেনিটাইজ করার নির্দেশ থাকলেও বাস্তবে জিপির মাধ্যমে কোনো সেনিটাইজ করা হয় নি। কাটিগড়া দমকল বাহিনী কর্তৃক কিছু কিছু স্থানে সেনিটাইজেশন করা হয়েছে লকডাউন সময়ে। দমকল বাহিনীর সেনিটাইজ প্রক্রিয়া কে জিপি ভিত্তিক সেনিটাইজেশন প্রক্রিয়া বলে দেখানোর অভিযোগ পাওয়া গেছে। নামমাত্র মাক্স যেগুলা বিলিয়ে  দেওয়া হয়েছে তাও অতি নিম্নমানের।   দু তিনটি জিপ...

ফের নক্ষত্র পতন, টান্টুর পীর সাহেবের ইন্তেকালে শোক বিভিন্ন মহলে

Image
আরটিএন, হাইলাকান্দি, ৫ সেপ্টেম্বরঃ- ঐতিহাসিক টান্টু দরবার শরীফের বর্তমান  পীর সাহেব শাহসুফি  আলহাজ্ব হযরত মাও আতাউর রহমান চৌধুরীর চিরবিদায়ে গোটা বরাক উপত্যকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রয়াত পীর সাহেবের মৃত্যু সংবাদে বিভিন্ন মহল থেকে শোকবার্তা দেওয়া হয়েছে। শোকবার্তা সহ পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন উজানডিহির পীর সাহেব শাহসুফি সায়্যিদ জুনাইদ আহমদ মদনী, ভারত লতিফিয়া দারুল ক্বিরাত সমিতির সভাপতি শাহসুফি সায়্যিদ মুস্তাক আহমদ মদনী। যুব আহলে সুন্নত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা  হজরত মাও আনোয়ার উদ্দিন তালুকদার শোকবার্তায় বলেন,  প্রয়াত টান্টুর  পীর সাহেব ছিলেন সকল জাতি গোষ্ঠী মানুষের আপনজন। তাঁর হাসিমুখ আর অমায়িক ব্যবহার বার বার ভক্তদের মনে ভেসে উটবে। তাঁর প্রয়াণে আমরা একজন অভিভাবক কে হারালাম।   নর্থ ইষ্ট লতিফিয়া ক্বারী এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক হজরত মাও আজিজুর রহমান লতিফি এক শোকবার্তায় জানান,   টান্টুর পীর সাহেব শাহসুফি আলহাজ্ব আতাউর রহমান চৌধুরীর  অকাল ইন্তেকালে বরাকের তাসাউফ জগতে বিরাট শূন্যতার সৃষ্টি হল। জাতি-ধর্ম নির্বিশে...

আহলে বায়তের প্রতি মুহাব্বাত ঈমানের বহিঃপ্রকাশ'--হযরত আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী

Image
'আহলে বায়তের প্রতি মুহাব্বাত ঈমানের বহিঃপ্রকাশ' --হযরত আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার  অধ্যক্ষ (অব.) হযরত আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন মহাপাপী এজিদের প্রতি লানত এবং আহলে বায়তের প্রতি মুহাব্বাত প্রদর্শন ঈমানের বহি:প্রকাশ। প্রকৃত মুমিন ব্যক্তি কখনো এজিদকে সমর্থন করতে পারেনা। কেননা সে আহলে বায়তের প্রতি ইতিহাসের জঘন্যতম নৃশংস কর্মকাণ্ডের মাধ্যমে আহলে বায়তের প্রতি চরম বিদ্বেষের পরিচয় দিয়েছে,কাবা শরীফে আগুন জ্বালিয়েছে,পবিত্র মদীনা শরীফে তিন দিন পর্যন্ত লুণ্ঠন,সাহাবিদের উপর নির্মম হত্যাযজ্ঞ এমনকি ঈমানদার নারীদের ইজ্জত হরণ করিয়েছে।এজন্য সে আল্লাহ,রাসুল এবং মুমিনের লানতযোগ্য, নিষ্টুর, মহাপাপী হিসেবে ধিকৃত হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। তিনি আরো বলেন-এজিদের প্রেতাত্নাদের খপ্পর থেকে আমাদের সতর্ক থাকতে হবে। নচেৎ নরকের পথিক হওয়ার আশংকা থাকবে।    ২০১৬ সালের ১০ অক্টোবরে অনুষ্ঠিত আনজুমানে তালামিযে ইসলামিয়া কাজলসার ইউপি শাখার উদ্দোগে আটগ্রামে 'আশূরার তাৎপর্য শীর্ষক' সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

দলীল গ্রহণে সহীহ হাদীস : একটি পর্যালোচনা -আল্লামা মুফতী গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী

Image
দলীল গ্রহণে সহীহ হাদীস : একটি পর্যালোচনা  - আল্লামা মুফতী গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী সহীহ শব্দের শাব্দিক অর্থ শুদ্ধ বা সুস্থ, যার বিপরীত ‘সাকীম’ বা অসুস্থ। কিন্তু মুহাদ্দিসীনগণের নিকট সহীহ একটি পরিভাষা। এটি হাদীসের সর্বোচ্চ স্তর। এছাড়াও হাদীসের বিভিন্ন পরিভাষা রয়েছে। যেমন হাসান, গরীব, যঈফ ইত্যাদি। কোন মুহাদ্দিসই সহীহ ছাড়া অন্যান্য স্তরকে বাতিল বলেননি। বিভিন্ন মুহাদ্দিসীনের নিকট হাদীস সহীহ হওয়ার জন্য বিভিন্ন মাপকাঠি রয়েছে। তাই একজন মুহাদ্দিসের মাপকাঠিতে কোন হাদীস সহীহ না হলেও অন্য মুহাদ্দিসের শর্তে তা সহীহ হতে পারে এবং উসুলে হাদীসের পরিভাষায় সহীহ নয় এমন সকল হাদীসই প্রত্যাখ্যানযোগ্য নয়। যেমন সহীহ এর সকল শর্ত পূরণ না করলে কোন হাদীস হাসান হতে পারে। এটিও বিশুদ্ধ হাদীসের একটি প্রকার। তাই কেবল সহীহ হাদীস দিয়ে দলীল তলব করাও এক প্রকার ভুল। সিহাহ সিত্তার কোনো সংকলক কোনো হাদীসকে সহীহ বলেছেন। কিন্তু ইমাম বুখারী (র.)-এর মাপকাঠিতে তা সহীহ এর পর্যায়ে পড়েনি বলে তিনি তাঁর কিতাবে তা সংকলন করেননি। তাই বলে এরূপ হাদীস আমলযোগ্য নয় বা দলীল হিসাবে গ্রহণ করা যাবে না- এমন মন্তব্য করা উসূলে হাদীস সম্পর্কে অ...

কভিড ও বাস্তবতা

লেখকঃ অরূপ বৈশ্য সবকিছুরই একটা সময় আছে, যখন লড়াইটা আদিম ও আধুনিক জীবন্ত প্রাণের মধ্যে, তখন মন কি বাতের ভাঙা রেকর্ড বাজালে চলে না। লকডাউন যখন চেইন ব্রেকের জন্য ভাবা হয়েছিলো তখন করা হয়েছে অপরিকল্পিতভাবে। যখন ট্রেসিং - টেস্টিং - আইসোলেশনকে মুখ্য ভাবা হয়েছে, তখন যতোভাবে তাকে অবজ্ঞা করা যায় তা করা হয়েছে, তবে অর্থ ব্যয় করে বড় ব্যবসায়ীদের পকেট ভরার ক্ষেত্রে কোনো খামতি ছিল না।  এখন যখন কম্যুনিটি ট্রান্সমিশন হয়ে গেছে, যখন আমাদের টেস্ট করার ও হাসপাতালের সুবিধা দেওয়ার পর্যাপ্ত সুবিধা নেই, তখন আবার আগের পদ্ধতির জয়গান চলছে।  রন্ধ্রে রন্ধ্রে দূর্নীতি, মুনাফাখোরদের লাভের জন্য বুদ্ধি সাঁটতে ব্যস্ততা ও ক্ষমতার দম্ভ চিন্তাশক্তিকে স্থবির করে দেয়, মস্তিষ্কের রেকর্ডে পিন আঁটকে যায়। ঘ্যানর ঘ্যানর করে একই শব্দবন্ধ কানে বাজতে থাকে, "লকডাউন, টেস্টিং, ট্রেসিং, আইশোলেশন ইত্যাদি' - শব্দগুলি সবার মুখস্ত, তাই মন কি বাত এই শব্দযুগলে মানুষ ভালো বুঝে। কিন্তু আমাদের অপ্রতুল প্রস্তুতির কথা স্বীকার করতে আপত্তি কোথায়? জনগণকে সত্যি কথা জানাতে আপত্তি কোথায়? সত্যি কথা না জানিয়ে চিকিৎসার নামে নরক ভোগান্তির কী মানে? ক...

রাসূলুল্লাহ ‎ﷺ-এর ৫ দফা নির্দেশনা ‎: ‏জীবন চলার পাথেয়

Image
লেখকঃ- মারজান আহমদ চৌধুরী ফুলতলী আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ الْمُؤْمِنُ الْقَوِيُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللَّهِ مِنَ الْمُؤْمِنِ الضَّعِيفِ وَفِي كُلٍّ خَيْرٌ احْرِصْ عَلَى مَا يَنْفَعُكَ وَاسْتَعِنْ بِاللَّهِ وَلاَ تَعْجِزْ فَإِنْ أَصَابَكَ شَىْءٌ فَلاَ تَقُلْ لَوْ أَنِّي فَعَلْتُ كَذَا وَكَذَا وَلَكِنْ قُلْ قَدَّرَ اللَّهُ وَمَا شَاءَ فَعَلَ فَإِنَّ ‏لَوْ تَفْتَحُ عَمَلَ الشَّيْطَان "সবল মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিন থেকে উত্তম ও প্রিয়, যদিও উভয়ের মাঝে কল্যাণ রয়েছে। চেষ্টা করে যাও সে বিষয়ের জন্য, যা তোমাকে কল্যাণ দেবে এবং আল্লাহর সাহায্য কামনা করো। হাল ছেড়ে দিওনা। যদি কোনো সমস্যা/বিপদ-আপদ আসে, তাহলে এটি বলো না যে, যদি আমি এরূপ এরূপ করতাম (তাহলে এরকম না হয়ে ওরকম হতো)। বরং বলো, এসব আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, তিনি যা চান তা-ই করেন। কেননা "যদি" শব্দটি শয়তানি কাজের দরজা খুলে দেয়।" [সহীহ মুসলিম; কিতাবুল ক্বাদর, সুনান ইবনে মাজাহ, কিতাবুস সুন্নাহ] উপরিউক্ত হাদিসে আল্লাহর নবী ﷺ উম্মতের জন্য ৫ দফা নির্দেশনা প্রদান করেছেন, যা অনুসরণ ...

মহররম ও আশুরার কয়েকখানা দালিলিক হাদিস

Image
সর্বোত্তম রোযা মুহররমের রোযা ⦾عن أبي هريرة  قال : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول : أفضل الصلاة بعد الفريضة صلاة جوف الليل ، وأفضل الصيام بعد شهر رمضان شهر الله الذي تدعونه المحرم. হযরত আবূ হুরায়রা (রা.) হতে বর্ণিত তিনি বলেন, আমি  রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লা কে বলতে শুনেছি ফরয নামাযের পর সর্বোত্তম নামায হচ্ছে মধ্যরাতের নামাজ আর রামাদ্বান মাসের রোযার পরে সর্বোত্তম রোযা হচ্ছে আল্লাহর মাসের রোযা যাকে তোমরা মুহাররম বলে থাক।[মুসলিম, আহমদ, হাকিম] ⦾عن ابن سعد ، قال : أتى عليا رجل فقال : يا أمير المؤمنين ، أخبرني شهرا أصومه بعد رمضان قال : لقد سألت عن شيء ما سمعت أحدا يسأل عنه بعد رجل سأل عنه رسول الله صلى الله عليه وسلم فقال : إن كنت صائما شهرا بعد رمضان فصم المحرم ؛ فإنه شهر الله ، وفيه يوم تاب قوم ويتاب على آخرين . হযরত ইবনে সা’দ হতে বর্ণিত তিনি বলেন আলী (রা.) এর কাছে এক ব্যক্তি এসে বললেন, হে আমীরুল মু’মিনীন, রামাদ্বান মাস ছাড়া এমন একটি মাসের কথা বলুন যে মাসে আমি [নফল] রোযা রাখতে পারি। তিনি বলেন, তুমি এমন একটি বিষয়ে আমাকে জিজ্ঞেস করেছো যে বিষয়ে ক...

একনজরে হযরত মাও আহমদ হাসান চৌধুরী ফুলতলী।

Image
তিনি কে? তিনি ফেসবুকে নাই। তিনি ইউটিউবেও নাই। তিনি নাই ইন্টারনেটে। তিনি মানুষের জটলায় থাকেন না। তিনি প্রচলিত মাহফিলের পোস্টারে থাকেন না। তিনি সভাপতি হতে চান না। প্রধান অতিথির চেয়ারের প্রতিও তিনি দেখান না আগ্রহ। তিনি কারো বাড়িতে সহসাই যেতে চান না। তিনি কারো কষ্টের কারণ হতে চান না। তিনি অযাচিত কোনো ধনীর করিডোরে রাখেন না কদম। ছবিঃ- হযরত মাও আহমদ হাসান চৌধুরী শাহান ফুলতলী।      তিনি যিকরুল্লাহর মজলিসে যান। তিনি এতিমের মাহফিলে যান। তিনি দুঃস্থ মানুষের কাছে বসেন। তিনি রিকশা বিতরণে আছেন। তিনি এতিমের নৌকায় উঠে বসেন। তিনি এতিমদের গোসল করান সস্নেহে। তিনি মেডিকেলে রোগীর খোঁজ রাখেন। তিনি বিধবার ঘর বানান। মসজিদ করে দেন। লঙ্গরখানা করে দেন। তিনি ব্রিজ করে দেন মানুষের পারাপারের জন্য। তিনি চাল, ডাল, কেরোসিন বিতরণ করেন। তিনি বন্যা, খরা, জলোচ্ছাসে ভেসে যাওয়া মানুষের সাথী। তিনি বৃদ্ধ—বৃদ্ধার ঘরের বাতি। তিনি সবহারাদের বন্ধু-স্বজন। তিনি শিশুদের বড় ভালোবাসেন। তিনি সবার সুখে হাসেন। তিনি উদার মনের মানুষ। তিনি দরসে বুখারীর শায়খ। তিনি দুরুদের মজলিসে বসেন। তিনি ইলমে কিরাতের ইমাম শ্রেণীর ...