এআইডিওয়াইও'র আসাম রাজ্য কমিটির দ্বিতীয় সম্মেলন গোয়ালপাড়ায় অনুষ্ঠিত
এ আই ডি ওয়াই ও'র আসাম রাজ্য কমিটির দ্বিতীয় যুব সম্মেলন গোয়ালপাড়া শহরের ট্রাক ওনার্স এসোসিয়েশনের সভাগৃহে গত ২৮ নভেম্বর (রবিবার) অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুরুতে সংগঠনের রক্ত পতাকা উত্তোলন করেন এ আই ডি ওয়াই ও'র আসাম রাজ্য সভাপতি ওসমান গনি মোল্লা এবং গণ আন্দোলনে নিহত শহীদদের স্মৃতির উদ্দেশ্যে তৈরি অস্থায়ী শহীদ বেদীতে মাল্যদান করেন সর্বভারতীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য নিরঞ্জন নস্কর, তমাল সামন্ত, সংগঠনের আসাম রাজ্য কমিটির সভাপতি ওসমান গনি মোল্লা, সহ-সভাপতি আব্দুস সবুর, রাজ্য সম্পাদক তুষার পুরকায়স্থ, অফিস সম্পাদক শিশির কাকতি প্রমুখ। মাল্যদান পর্বের পর বেকারদের কর্মসংস্থান প্রদান, কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সকল বেকারদের উপযুক্ত হারে বেকার ভাতা প্রদান, মদ-জুয়া নিষিদ্ধ করা, বন্ধ কল-কারখানা চালু করা ইত্যাদি দাবিতে স্লোগানে মুখরিত একটি সুসজ্জিত মিছিল শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে পুনরায় সভাস্থলে জমায়েত হয়। সেখানে সংগঠনের সভাপতি ওসমান গনি সহ পাঁচ সদস্যবিশিষ্ট সভাপতিমন্ডলীর পৌরোহিত্যে পরিচালিত সভায় সংগঠনের সদস্যরা উদ্বোধনী সংগীত পরিবেশন করেন। সম্মেলনের...