কোরাস ও নাট্যধারা
কোরাস ও নাট্যধারা লিখছেন, অরূপ বৈশ্য কোরাস গঠিত হয় ১৯৮৬ সালে। সালটা গুরুত্বপূর্ণ, কারণ আঞ্চলিক, দেশীয় ও আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষিতে এই সালের আগে পিছের সময়কালকে চিহ্নিত করা যায়। সংক্ষেপে এই সময়টাকে চিহ্নিত করা যায় এভাবে - আন্তর্জাতিক স্তরে নিওলিবারেলিজম চালু ও বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের ভাঁটা, ভারতবর্ষে 'কল্যাণকামী' রাষ্ট্র থেকে নিওলিবারেলিজমের দিকে ঝুঁকে পড়া, প্রতিষ্ঠিত বামেদের দক্ষিণপন্থী ঝোঁক, অসম আন্দোলনের উগ্রজাতীয়তাবাদী শক্তির ক্ষমতা দখল, বরাকে মাতৃভাষার অধিকারে গণ-আন্দোলন গড়ে তোলার প্রচেষ্টা ও তার স্তিমিত হওয়া। এই লক্ষণগুলো দেখায় যে প্রগতিশীল ধারা ক্ষয় প্রাপ্ত হচ্ছে, কিন্তু শেষ হয়ে যায়নি। নক্সালবাড়ির কৃষক বিদ্রোহ ছিল তার আগের প্রগতিশীল আবেগের জন্মদাতা যখন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের উজ্জ্বল ক্যারিয়ারের হাতছানিকে উপেক্ষা করে প্রতিভাবান ছাত্ররা জীবন বাজী রেখে বেড়িয়ে পড়ছে সর্বক্ষণের কর্মী হয়ে, এমনই ছিল তার আবেগ, বিপ্লবী আবেগ। তাদের তাগিদ ছিল জনগণের সাথে সম্পর্ক স্থাপন করার, লক্ষ্য ছিল সমাজ পরিবর্তন। ১৯৮৬-এর সময়টা হচ্ছে সমাজ ও সমষ্টিগত পরিস্থিতির সময় ও আবেগের...