বর্ণবাদ ব্যতীত হিন্দুধর্ম ভাবা যায়?
'ব্রাহ্মণ পাত্র চাই'- কৌতুহল বশতঃ একটি বহুল প্রচারিত দৈনিকের পাত্র পাত্রীর চাহিদা গুলো দেখছিলাম।কোথাও হিন্দু বা মুসলিম পাত্র চাই চোখে পড়লো না।বেশিরভাগ ব্রাহ্মণ , কায়স্থ,সাহা এইসব পাত্র চাই সঙ্গে একটা সরকারি চাকরিও চাই। তাহলে আমারা সবাই হিন্দু ,এই কথার কোন মূল্য আছে?হিন্দু যদি সব বর্ণের হিন্দুদের বিবাহ করতেই রাজী নয় তবে এই ধর্মকে সাম্যবাদী কিংবা বর্ণবাদী বিরোধী ধর্ম বলা যায়? আমেরিকায় যে বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলন শুরু হয়েছে তার আগুন বিশ্বব্যাপী ছড়িয়ে পরছে।ভারতেও কিছু মানুষ বর্ণবৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করছেন। কিন্তু আমাদের হিন্দু ধর্মের ভিত্তি হল বেদ,গীতা, মনুসংহিতা যেগুলোর মূলে আছে ভারতীয় সমাজকে চার বর্ণের বিভাজন। যেটা ব্রাহ্মণ্যবাদ বা মনুবাদ বলা হয়। বৈদিক ব্রাহ্মণদের কাজ হচ্ছে এই চার বর্ণের বিভাজন বজায় রেখে হিন্দু ধর্মের রক্ষা করা। তাহলে হিন্দু ধর্ম থেকে বর্ণবাদকে আলাদা করা সম্ভব? ব্রাহ্মণ্যবাদে সবচেয়ে নিপীড়নের স্বীকার শূদ্ররা বর্তমানে যাদের দলিত বলা হচ্ছে। কিছু বর্ণহিন্দু বর্ণবিভাজনের বিরোধী যেমন আমি। আবার কিছু দলিত আবার ব্রাহ্মণ্যবাদীদের পক্ষে যারা আমি ব্রাহ্মণ্...