বদরপুর স্টিমার ঘাটের অবসরপ্রাপ্ত কর্মী হাজী নামর আলী প্রয়াত, শোক বিভিন্ন মহলে
আরটিএন মিডিয়া, কাটিগড়া , ১৭ আগষ্ট ঃ কর্কট রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ দিন অসুস্থ থাকার পর অবশেষে পরপারে পাড়ি দিলেন কাটিগড়া তৃতীয় খণ্ডের বাসিন্দা তথা কেন্দ্রীয় জল পরিবহন বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী বিশিষ্ট সমাজসেবী হাজী নামর আলী তালুকদার। সোমবার দুপুর ১২ টা ৩০ মিনিটের সময় নিজ বাসভবনেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। রেখে গেছেন স্ত্রী সহ দুই ছেলে,চার মেয়ে,নাতি,নাতনি সহ অসংখ্য গুণমুগ্ধদের। কাটিগড়া বিধানসভা যুব কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মুনিম তালুকদারের পিতা প্রয়াত নামর আলী তালুকদারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। অসংখ্য গুণমুগ্ধরা শেষ দেখা দেখতে প্রয়াতের বাড়িতে ভীড় জমান। পরে এদিন সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটের সময় নিজ বাড়ির সংলগ্ন স্থানে নামাজে জানাজা আদায় শেষে পারিবারিক কবরস্থানে দাপনকার্য্য সম্পন্ন করা হয় প্রয়াতের। কর্মজীবনে প্রয়াত নামর আলী তালুকদার কেন্দ্রীয় জল পরিবহন বিভাগের বদরপুর স্টিমার ঘাট কার্যালয়ে এবং পরে এখান থেকে বদলি হয়ে বিভাগে...