Posts

Featured post

পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার সাফ চ্যাম্পিয়ন ভারত, ঘরে এল দশম শিরোপা

Image
ঢাকা, ১৭ নভেম্বর: ফের দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২-১ গোলে পরাজিত করে ২০২৬ সালের সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিল ভারতীয় ফুটবল দল। এর মধ্য দিয়ে টানা তৃতীয়বার সাফ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি প্রতিযোগিতার ইতিহাসে দশমবারের মতো শিরোপা জয়ের নজির গড়ল ব্লু টাইগার্স। বাংলাদেশের ঢাকার জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার অনুষ্ঠিত হাইভোল্টেজ ফাইনালে প্রথমার্ধের শেষদিকে আলমগির গাজীর গোলে এগিয়ে যায় পাকিস্তান। বিরতির পর ম্যাচে ঘুরে দাঁড়ায় ভারত। ৬০ মিনিটে সুহাইল আহমেদ ভাটের গোলে সমতা ফেরায় ভারত। এরপর ম্যাচের ৮৮ মিনিটে সন্দীপ মান্ডির দুর্দান্ত হেড থেকে আসে জয়সূচক গোল। পাকিস্তানের প্রথমবার সাফ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙে দিয়ে শেষ হাসি হাসে ভারত। একই সঙ্গে ২০২১ ও ২০২৩ সালের পর ২০২৬ সালেও শিরোপা জিতে টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার অনন্য কৃতিত্ব অর্জন করল ভারত। এই জয়ের ফলে সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের শিরোপার সংখ্যা দাঁড়াল ১০-এ। দক্ষিণ এশিয়ার ফুটবলে ভারতের আধিপত্য আরও একবার প্রতিষ্ঠিত হলো। #SAFFChampionship2026 #IndianFootball #TeamIndia #Champions...

শিলচরে স্ট্রিট ভেন্ডারদের আকস্মিক উচ্ছেদের বিরুদ্ধে ও পুনর্বাসনের দাবিতে মেয়রের দ্বারস্থ হিন্দুত্ববাদী নেতা মিঠুন নাথ

Image
শিলচর,  ১৭ নভেম্বর : শহরের রাঙিরখাড়ি ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট থেকে সঞ্জয় মার্কেট পর্যন্ত এলাকার স্ট্রিট ভেন্ডারদের আকস্মিক উচ্ছেদের প্রতিবাদে এবং পুনর্বাসনের দাবিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নিয়ে মঙ্গলবার বেলা এগারোটায় শিলচর পুরনিগম কার্যালয়ে মেয়রের দ্বারস্থ হলেন হিন্দুত্ববাদী নেতা মিঠুন নাথ। শহরের ট্রাফিক নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত রাখার বিষয়ে দ্বিমত না থাকলেও, পূর্বঘোষিত ১৪ তারিখের সময়সীমার আগেই অত্যন্ত অমানবিক ও অপরিকল্পিতভাবে এই উচ্ছেদ চালানো হয়েছে বলে তীব্র নিন্দা জানান তাঁরা। আকস্মিক এই উচ্ছেদে ঋণগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ব্যবসায়ীরা জানান, দিন আনা দিন খাওয়া দরিদ্র এই হকাররা সঞ্জয় মার্কেটের কাজ দীর্ঘ চার-পাঁচ বছর ধরে অসম্পূর্ণ থাকায় বাধ্য হয়ে ফুটপাতে বসতেন। মার্কেটের কাজ শেষ হলে তাঁরা আর রাস্তায় বসবেন না। এদিন মেয়র অমরেন্দ্র পালের সঙ্গে দেখা করে অবিলম্বে সঞ্জয় মার্কেটে হকারদের স্থায়ী পুনর্বাসন এবং নিউ শিলচরে এএসটিসি-র ভেতরের জায়গায় বিকল্প বাজারের জোরালো দাবি জানানো হয়। মেয়র বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত সুরাহার আশ্বাস দিয়েছেন। ...

আনুষ্ঠানিকভাবে প্রকাশিত সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘Belonging: A Journey of Love’, উপস্থিত রাহুল-প্রিয়াঙ্কাসহ INDIA জোটের একাধিক শীর্ষ নেতা

Image
নয়াদিল্লি, ১৭নভেম্বর: কংগ্রেসের প্রবীণ নেত্রী তথা কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘Belonging: A Journey of Love’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হলো সোমবার নয়াদিল্লিতে। রাজধানীর আইটিসি মৌর্য হোটেলে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর ছেলে রাহুল গান্ধী, মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী   এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে-সহ একাধিক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব। অনুষ্ঠানে INDIA জোটের বিভিন্ন দলের শীর্ষ নেতারাও অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহ এবং এনসিপি (এসপি) নেত্রী সুপ্রিয়া সুলে।  সোনিয়া গান্ধীর এই স্মৃতিকথায় ইতালিতে তাঁর শৈশব, ইংল্যান্ডে রাজীব গান্ধীর সঙ্গে পরিচয়, বিবাহের পর ভারতে আসা, গান্ধী পরিবারের সঙ্গে সম্পর্ক, ব্যক্তিগত জীবনের সুখ-দুঃখ এবং দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা অভিজ্ঞতা উঠে এসেছে। বইটিতে ইন্দির...

শিলচরে অ্যাকশন মুডে কাছাড় পুলিশ, হেলমেটবিহীন বাইক-স্কুটি চালকসহ আটক ৩০

Image
,  ১৭ নভেম্বর : মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশের পরই সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কড়া পদক্ষেপ গ্রহণ করল কাছাড় পুলিশ। কাজিরাঙায় ভয়াবহ পথ দুর্ঘটনার পর রাজ্যজুড়ে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরাতে শুরু হয়েছে বিশেষ অভিযান। রাজ্যের অন্যান্য শহরের পাশাপাশি শিলচরেও হেলমেটবিহীন বাইক ও স্কুটি চালক এবং মোটরযান আইন (এমভিআই অ্যাক্ট) লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ প্রশাসন।

মারধর ও সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগ খণ্ডন, সঠিক তদন্তের দাবি জিৎ দাস ও সঞ্জিত দাসের পরিবারের

Image
শিলচর, ১৭ নভেম্বর : শিলচর পৌর নিগমের ১৯ নম্বর ওয়ার্ডের সৎসঙ্গ আশ্রম রোডের রাধাগোবিন্দ লেনের জিৎ দাস ও সঞ্জিত দাসের বিরুদ্ধে মারধর ও সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগ খণ্ডন করলেন তাঁদের পরিবারের সদস্যরা। সোমবার সকালে জিৎ দাসের মা সীতা রানী দাস এবং সঞ্জিত দাসের বাবা অর্জুন দাস ও মা সুজনা দাস সংবাদমাধ্যমের সামনে নিজেদের বক্তব্য তুলে ধরেন। তাঁদের অভিযোগ, গত বুধবার গভীর রাতে কালীপুজোর আলোকসজ্জার কাজ সেরে ফেরার পথে বাড়ির টিনের চাল লক্ষ্য করে ঢিল ছোড়ার ঘটনায় সন্দেহের বশে জিৎ দাসকে মারধর করা হয়। এতে তিনি অচেতন হয়ে পড়েন। পাশাপাশি তাঁর মাকেও নাকে আঘাত করা হয় বলে অভিযোগ। পরবর্তীতে প্রদীপ দাসের স্ত্রী রীতা দাস ন্যাশনাল হাইওয়ে থানায় মারধর ও সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করেন। এর পাল্টা হিসেবে জিৎ দাসের পরিবারের পক্ষ থেকে শিলচর সদর থানায়ও মামলা দায়ের করা হয়েছে। পরিবারের দাবি, জিৎ দাসের বয়স ১৬ বছর এবং সঞ্জিত দাসের বয়স ১৫ বছর। তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন তাঁরা। এ বিষয়ে অসমের মুখ্যমন্ত্রী ডাঃ হিমন্ত বিশ্ব শর্মা...

প্রদীপ দত্ত কে নিঃশর্ত মুক্তির দাবিতে মিছিল শিলচরে

Image
নিজস্ব প্রতিবেদন, শিলচর, ০৪ ডিসেম্বরঃঃ- আজ শিলচরে প্রদীপ দত্ত রায়ের বিনাশর্তে মুক্তির দাবিতে নাগরিকদের পক্ষ থেকে মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করা হয়।  দুপুর ১২ টায় শিলচরের নরসিংটোলা ময়দান থেকে বিভিন্ন সংগঠনের শতাধিক জনগণ ভাষিক আগ্রাসনের বিরুদ্ধে, ১৯৬১ সালের ঐতিহাসিক ভাষা আন্দোলনের চাপে তৎকালীন কেন্দ্র সরকারের নির্দেশে আসাম সরকারের ভাষা আইনে আনা সংশোধনী মতে বরাক উপত্যকার তিন জেলার সরকারি কাজে বাংলা ভাষা প্রয়োগের দাবিতে ও ভাষিক আগ্রাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনকারী প্রদীপ দত্ত রায়কে   ব্রিটিশ সরকারের সময়ে তৈরি হওয়া দেশদ্রোহীতা আইনে মিথ্যা মামলা রুজু করে গ্রেফতার করে জেলে বন্দি করার প্রতিবাদে ও তাঁর মুক্তির দাবিতে মিছিল করে জেলাশাসকের কার্যালয়ের সামনে পৌঁছে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান। বিক্ষোভ চলাকালে সেখানে বক্তব্য রাখতে গিয়ে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের সহ - সভাপতি বিশিষ্ট আইনজীবী ইমাদ উদ্দিন বুলবুল বলেন একাদশ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আইন মোতাবেক জেলা প্রশাসনকে কাজ করার দাবি কোনো ভাবেই দেশদ্রোহীতা হতে পারে না। তিনি এও বলেন যে মহাম...

বিদ্যুৎ সংশোধনী বিল, ২০২১ বাতিলের দাবিতে স্মারকপত্র কনজিউমার্স এসোসিয়েশনের

Image
নিজস্ব প্রতিবেদন, শিলচর, ২ ডিসেম্বরঃঃ - বিদ্যুৎ সংশোধনী বিল,২০২১ বাতিলের দাবিতে আজ সর্বভারতীয় প্রতিবাদ দিবসের অঙ্গ হিসেবে গোটা রাজ্যের সাথে শিলচরেও অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স এসোসিয়েশনের এর পক্ষ থেকে কেন্দ্রের শক্তিমন্ত্রীর নিকট ই-মেইল যোগে স্মারকপত্র প্রদান করা হয়। স্মারকপত্র উল্লেখ করা হয় যে এল বিল সংসদে গৃহীত হলে বিদ্যুৎ ক্ষেত্র পুরোপুরি বৃহৎ ব্যবসায়ীদের হাতে চলে যাবে, ফলে সাধারণ মানুষের বিদ্যুৎ ব্যবহারে সমস্যা সৃষ্টি হবে।  স্মারকপত্রে এও উল্লেখ করা হয় যে স্বাধীনতার পর বিদ্যুৎ পরিষেবাকে পণ্য হিসেবে বিবেচিত না করার যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, তা অটল বিহারী বাজপাই এর নেতৃত্বে পরিচালিত এন ডি এ সরকার বিদ্যুৎ আইন, ২০০৩ সংসদে পাশ করে তা পরিবর্তন করে এবং তখন থেকেই বিদ্যুৎ খন্ডের বেসরকারিকরণের পথ প্ৰশস্ত হতে শুরু করে। যদিও তার পর বিদ্যুৎ উৎপাদন ও বন্টনের ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ ধীরে ধীরে কমতে থাকে ফলে বিদ্যুতের দাম বৃদ্ধি হতে শুরু হয়। বর্তমান বিদ্যুৎ সংশোধনী বিল সংসদে পাশ হলে উভয় ক্ষেত্র পুরোপুরি চলে যাবে পুঁজিপতিদের হাতে। ঐতিহাসিক কৃষক আন্দোলনের অন্যতম দাবিও ছ...

কাটিগড়ার কাতিরাইলের করতিগ্রাম থেকে নিখুজ বছর তেরোর এক ছেলে

Image
কাটিগড়া, ১ ডিসেম্বরঃঃ-   শিশু হারিয়ে যাওয়ার চব্বিশ ঘন্টা হয়ে যাওয়ার পরও কোনো সন্ধান মিলেনি। কাটিগড়া থানায় এজহার প্রদান করার পর কাটিগড়া থানার অছি নব কুমার সইকিয়া  হারিয়ে যাওয়া শিশুর বাড়িতে গিয়ে একাধিকবার খুঁজ নিয়েছেন কিন্তু এখনো মাত্র তেরো  বছর বয়সী অজয় সেন (স্বরূপ) এর কোনো সন্ধান মিলেনি। করতিপার গ্রামের সেন পরিবারের কোনো ধরনের শত্রু আছে বলে কারো জানা নেই। তাই শিশু স্বরূপ কে যে কেউ অপহরণ করবে এমন আশংখা কেউ প্রকাশ করেন নি।    কাটিগড়ার ছয় নং  জাতীয় সড়কে নানা ধরনের ডাকাতি, বাড়িতে ডাকাতি সহ ঘরের দরজা ভেংগে  চুরির ঘটনা আকছর সুনা যায় কিন্তু  শিশু অপহরণ  বা নিখুজের মত কান্ড শুনা যায় নি। কাতিরাইল চা বাগান এলাকার করতিপার গ্রামের মাত্র তেরো বছর বয়সী স্বরূপ গত মংগলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ নিজেদের একটি গরু বাড়ি থেকে খেদে দিতে যায়। তার পর আর সে ফিরে নি ঘরে। সহজ সরল প্রকৃতির স্বরূপ কে তার মা বাড়ির পার্শ্ববর্তী এলাকায় ডাকা ডাকি করে কোনো সন্ধান না পেয়ে সন্ধ্যা রাত পর্যন্ত খুঁজতে খুঁজতে না পেয়ে কাটিগড়া থানায় নিখোঁজ সংক্রান্ত এজহার প্রদান কর...

এআইডিওয়াইও'র আসাম রাজ্য কমিটির দ্বিতীয় সম্মেলন গোয়ালপাড়ায় অনুষ্ঠিত

Image
এ আই ডি ওয়াই ও'র  আসাম রাজ্য কমিটির দ্বিতীয় যুব সম্মেলন গোয়ালপাড়া শহরের ট্রাক ওনার্স এসোসিয়েশনের সভাগৃহে গত ২৮ নভেম্বর (রবিবার) অনুষ্ঠিত হয়।  সম্মেলনের শুরুতে সংগঠনের রক্ত পতাকা উত্তোলন করেন এ আই ডি ওয়াই ও'র আসাম রাজ্য সভাপতি ওসমান গনি মোল্লা এবং গণ আন্দোলনে নিহত শহীদদের স্মৃতির উদ্দেশ্যে তৈরি অস্থায়ী শহীদ বেদীতে মাল্যদান করেন সর্বভারতীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য নিরঞ্জন নস্কর, তমাল সামন্ত, সংগঠনের আসাম রাজ্য কমিটির সভাপতি ওসমান গনি মোল্লা, সহ-সভাপতি আব্দুস সবুর, রাজ্য সম্পাদক তুষার পুরকায়স্থ, অফিস সম্পাদক শিশির কাকতি প্রমুখ। মাল্যদান পর্বের পর বেকারদের কর্মসংস্থান প্রদান, কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সকল বেকারদের উপযুক্ত হারে বেকার ভাতা প্রদান, মদ-জুয়া নিষিদ্ধ করা, বন্ধ কল-কারখানা চালু করা ইত্যাদি দাবিতে স্লোগানে মুখরিত একটি সুসজ্জিত মিছিল শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে পুনরায় সভাস্থলে জমায়েত হয়। সেখানে সংগঠনের সভাপতি ওসমান গনি সহ পাঁচ সদস্যবিশিষ্ট সভাপতিমন্ডলীর পৌরোহিত্যে পরিচালিত সভায় সংগঠনের সদস্যরা উদ্বোধনী সংগীত পরিবেশন করেন। সম্মেলনের...

শাহসুফি তেলিটিকরী রহঃ এর বার্ষিক ঈসালে সওয়াব মাহফিল ২৯ শে জানুয়ারি, প্রস্তুতি শুরু

Image
হজরত তেলিটিকরী (রহঃ) এর ইন্তেকাল বার্ষিকীতে দোয়া মাহফিল সম্পন্ন  RTN Barak Live, কাটিগড়া, ২১ নভেম্বরঃ -  পীরে কামিল শাহ সুফি  মুবাশ্বির আলী তেলিটিকরী (রহঃ) ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল সম্পন্ন হলো শনিবার। এদিন সকাল দশটা থেকে  বিভিন্ন খতম শরিফ আদায় সহ  জিকির আজকার, ওয়াজ-নসিহত ও দোয়া মোনাজাত সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে  বিকাল চারটায় মাহফিলের শেষ হয়।    কাটিগড়ার তেলিটিকর জামেয়া মুবাশ্বিরিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই দোয়া  মাহফিলে উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিনশতাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। এই মাহফিলে  বক্তব্য রাখেন মাসিক সবুজ মিনার পত্রিকার সম্পাদক মাওলানা আজিজুর হক। তিনি তার বক্তব্যে বিশ্বনবী হজরত মুহাম্মদ (ছঃ) জীবনের নানধিক নিয়ে আলোচনা করেন। বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (ছঃ) কে সৃষ্টিগত ভাবে সকল ধরনের দোষমুক্ত করে সৃষ্টি করা হয়েছে। এপ্রসঙ্গে তিনি হযরত হাসান বিন ছাবিতের উদ্ধৃতি দিয়ে বলেন, বিশ্বনবীর মতো কোনো সন্তান কে কেউ কোনো দিন গর্ভে ধারণ করেন নি। তিনি যেমন সৌন্দর্যে ছিলেন অদ্বিতীয় তেমনি আ...

খলিলকে টিকেট না দিতে বিভিন্ন মাধ্যমে অফার দিয়েছিলেন গৌতমঃ- সুস্মিতা

Image
গৌতম রায় জালি বিজেপি, হিমন্তের  সিণ্ডিকেট রাজের বিজনেস পার্টারঃ সুস্মিতা  কাটিগড়া, ২৩ মার্চঃ- কাটিগড়া আসনে  খলিল উদ্দিন মজুমদার টিকেট না দিতে বহু প্রলোভন দেওয়া হয়েছিল আমাকে। খোদ গৌতম রায়ের পক্ষ থেকে আমাকে অফার এসেছিল। কিন্তু আমি কাটিগড়া সহ গোটা কাছাড়ের সুষ্ঠু রাজনৈতিক ভবিষ্যতের কথা মাথায় রেখে খলিল উদ্দিন মজুমদার কে  টিকেট দিয়েছি।  দীর্ঘ আটবছর   খলিল উদ্দিন মজুমদার কাটিগড়ার জনগণের সুখে দুঃখে পাশে রয়েছেন । গৌতম রায় কে টেক্কা দেওয়ার ক্ষমতা রয়েছে খলিলের। আজ কাটিগড়ায় নির্বাচনী প্রচারে এসে এভাবেই বক্তব্য রাখেন সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেব। তিনি বলেন, গৌতম রায় জালনোট। তিনি জালি বিজেপি। হিমন্ত বিশ্ব শর্মার সিন্ডিকেটের বিজনেস পার্টার। সিণ্ডিকেট রাজ ধরে রাখার জন্য হিমন্ত বিশ্ব শর্মা তাদের টিকেট দিয়েছে। এরা জালনোটের মতো। খোদ গৌতম রায় টাকার বিনিময়ে টিকেট নিয়ে এসেছেন।  নির্বাচন পরে তিনি কলকাতা বা কাটলিছড়ায় চলে যাবেন। কাটিগড়া বাসী তার টিকির নাগাল পাবেন না। গৌতম বাবু নির্বাচিত হলে কাটিগড়া বাসী মাথা তুলে দাড়াতে পারবে না। ব্যবসায়ীদের গোণ্ডা টেকস...