Posts

Showing posts from August 13, 2020

সচিবদের গাফিলতি, চতুর্দশ অর্থকমিশনের কাজে ধীরগতি কাটিগড়ায়,

Image
    রিপোর্ট জমা না দিলে কড়া পদক্ষেপঃ বিডিও সুজা আহমদ মজুমদার   এইচ.এ.  চৌধুরী, কাটিগড়া, ১৩ আগষ্ট ঃ কাটিগড়া উন্নয়ন খণ্ডের অন্তর্গত প্রতিটি জিপি এলাকার সার্বিক উন্নয়নের জন্য জিপিডিপির অধীন চতুর্দশ অর্থকমিশনের বরাদ্দকৃত ২০১৬-১৭ অর্থ বছরের দ্বিতীয় কিস্তি সহ ২০১৭-১৮,২০১৮-১৯ এবং ২০১৯-২০ অর্থ বছরের অধীন প্রতিটি জিপিতে প্রায় কোটি টাকার অধিক পরিমাণ টাকা জিপি সচিব ও সভাপতিদের যৌথ ব্যাঙ্ক একাউন্টে গচ্ছিত রয়েছে দীর্ঘদিন থেকে। কিন্তু জিপি সচিব ও সভাপতিদের উদাসীনতার পাশাপাশি চরম গাফিলতিতে ব্লকের অন্তর্গত দুধপুর গণিরগ্ৰাম,ফুলবাড়ি, তারিনীপুর,গোবিন্দপুর, কাতিরাইল সহ মোট ১০ টি জিপি এলাকার উন্নয়নের জন্য জিপিডিপির অধীন সরকারের বরাদ্দকৃত চতুর্দশ অর্থকমিশনের বিভিন্ন প্রকল্পের কাজ স্তম্ভিত অবস্থায় রয়েছে বলে জানান বিডিও সুজা হুসেন মজুমদার।  ছবিঃ- সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন কাটিগড়া উন্নয়ন খন্ড আধিকারিক সুজা আহমদ মজুমদার।             বুধবার পড়ন্তবেলায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের সম্মুখে বিডিও সোজা মজুমদার জানান বিভাগীয় নির্দেশ অনুয...