Posts

Showing posts from June 8, 2020

অর্ধশতাধিক ইমাম ও মুয়াল্লিমকে আর্থিক সাহায্য ফুলবাড়ি আঞ্চলিক নদওয়ার

Image
রশিদ আহমদ তাপাদার, ৮ জুন ঃ পূর্ব কাটিগড়ার  ৭০ টি মসজিদের ইমাম ও মোয়াল্লিমদেরকে নগদ ১ হাজার টাকার আর্থিক সহায়তা সহ   ১খানা লুঙ্গি প্রদান করল উত্তরপূর্ব ভারত এমারতে শরয়ীয়াহ ও নদওয়াতুত তামীরের ফুলবাড়ী আঞ্চলিক কমিটি । শনিবার শান্তিপুর বাজার সংলগ্ন স্থানে প্রতিটি মসজিদের ইমাম ও মোয়াল্লিমদের হাতে আনুষ্ঠানিক ভাবে আর্থিক সহায়তা (হাদিয়া)প্রদান করেন উওরপূর্ব ভারত এমারতে শরয়ীয়াহর ও নদওয়াতুত তামিরের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা কাটিগড়ার প্রাক্তন বিধায়ক মওলানা আতাউর রহমান মাঝারভূইয়া। আয়োজিত অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে মওলানা আতাউর রহমান নদওয়াতুত তামিমের প্রাণপুরুষ মরহুম মাওলানা আব্দুল জলিল চৌধুরীর জীবনাদর্শ সম্পর্কে বিস্তারিত আলোচনা  সহ তৎসঙ্গে ইমামদের প্রতি হায়িদা বা সম্মাননা প্রদান সম্পর্কে কোরান ও হাদিসের উদ্ধৃতি দিয়ে বিষদ ব্যাখ্যা তুলে ধরেন।  তিনি বলেন,  ইমামরা যে ভাবে ইসলাম তথা সমাজের গুরু দায়িত্ব পালন করে যাচ্ছেন,তার প্রকৃত প্রতিদান দেওয়া হচ্ছে না। দেশে একের পর এক লকডাউনে ইমামরা আর্থিক দৈন্যতায় প্রতিনিয়ত ভুগতেছেন। আত্মসম্মানের   দায়ে ইমামরা মু...

মাধ্যমিকের ফলাফল, নজরকাড়া সাফল্য তারিনীপুর হাইস্কুলের, সেন্টার টপার হয়ে চমক সবাইকে

Image
রশিদ আহমদ তাপাদার, 8 জুনঃ- মাধ্যমিকে নজরকাড়া সাফল্য অর্জন করল তারিনীপুর হাই স্কুল।  স্মরণকালের মধ্যে ঐতিহ্যবাহী এই স্কুলের এমন সাফল্যে উৎফুল্লিত স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ। খুব সম্ভবত স্কুলের প্রতিষ্টালগ্ন থেকে শুরু করে এই প্রথম সেন্টার টপার হওয়ার গৌরব অর্জন করল এই স্কুলের ছাত্র  আব্দুছ ছাত্তার মজুমদার । সে ইংরেজিতে ৮৫, বাংলায় ৭৩, অংকে ৮১, সাধারণ বিজ্ঞানে ৮৮, সমাজ বিজ্ঞানে ৮৮ ও অসমীয়া বিষয়ে ৫৪ নম্বর পেয়েছে । ৭৮% হারে মোট ৪৬৯ নম্বর পেয়েছে  সে। রয়েছে চারটি লেটার। তারিনীপুর তয় খন্ড  নিবাসী পিতা  তৈয়ুবুর রহমান মজুমদার ও মাথা খাজুরুন নেছা মজুমদারের পুত্র আব্দুছ ছাত্তার মজুমদারের এই বিরল সাফল্যে আনন্দিত স্থানীয়রা। সে তাঁর এই সাফল্যের কৃতিত্ব দিয়েছে তাঁর শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকগণকে। আগামীতে সে বিজ্ঞান শাখায় পড়াশুনা করতে চায়। তাঁর এই সাফল্যে অনেকেই শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।    এছাড়াও তারিনীপুর হাইস্কুলে প্রথম বিভাগে ৪ জন, দ্বিতীয় বিভাগে ১৮ জন ও তৃতীয় বিভাগে ৪২ জন উত্তীর্ণ হয়েছেন। লেটার এসেছে ৬টি। পাশের হার ৬৭%। স্কুলের এই কৃতিত্বে অ...

অনিশ্চয়তার পথেই হজ্ব ২০২০, স্বেচ্ছায় আবেদন প্রত্যহারের সুযোগ ভারতীয় হজ্ব কমিটির Hajj 2020, New Circular issued by Indian Hajj Committee

Image
হজ্ব ২০২০ নিয়ে অনিশ্চয়তা  স্বেচ্ছায় আবেদন প্রত্যাহারের ঘোষণা ভারতীয় হজ্ব কমিটির   রশিদ আহমদ তাপাদার, 8  জুনঃ- কোভিড১৯  এবার আছড়ে পড়লো বিশ্বের সবচেয়ে বড়ো ধর্মীয় উৎসব  পবিত্র হজ্ব পরিক্রমায়।  শুক্রবার  ভারতীয় হজ্ব কমিটির তরফে এক সার্কুলার জারি হওয়ার পর এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।  পবিত্র হজ্ব ২০২০ নিয়ে  গত ১৩ই মার্চের  পর থেকে এখন পর্যন্ত আর কোনো দিকনির্দেশনা জানায়নি সৌদির হজ্ব কর্তৃপক্ষ। যার ফলে এবারের হজ্বযাত্রা নিয়ে এক অনিশ্চয়তার আবহ সৃষ্টি হয়েছে ।  ভারতীয় হজ কমিটির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক   ড. মকছুদ আহমদ খান সার্কুলার জারি করে  বলেন, গত মার্চ মাসের পর থেকে সৌদির হজ্ব মন্ত্রক  এবারের হজ্বযাত্রা নিয়ে আর কোনো নতুন নির্দেশনা জানায়নি। তাই এবারের হজ্বযাত্রা নিয়ে সংশয় দেখা দিয়েছে। হাতে মাত্র আর কয়েক সপ্তাহ বাকি। প্রতিবছর এই সময় হজ্বযাত্রা নিয়ে প্রস্তুতি চলে চুড়ান্ত পর্যায়ে। প্রায় আড়াই মাস হলো, এখন  অবধি হজ্ব সংক্রান্ত কোনো নতুন নির্দেশনা না পাওয়া যায় নি সৌদি সরকারের তরফে।  ...

রমজান কিট নিয়ে কাটিগড়ার ইমাম-মুয়াল্লিমদের পাশে আজমল ফাউন্ডেশন, সাধুবাদ ইউডিএফ নেতা খলিল মজুমদারকে

Image
রশিদ আহমদ তাপাদার, ৮ জুনঃ - যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সাহায্য সহযোগিতা নিয়ে জনগণের পাশে দাড়ানোর উল্লেখযোগ্য অবদান রয়েছে আজমল ফাউন্ডেশনের। কোবিড১৯ এর  লকডাউনকালীন সময়েও একই ভাবে জনগণের পাশে বিভিন্ন ধরনের সাহায্য সামগ্রী বিতরণ করে চলেছে তারা। এরই অঙ্গ হিসাবে গোটা কাটিগড়ার প্রত্যেকে  মসজিদের ইমাম-মুয়াল্লীমদের মধ্যে সাহায্য সামগ্রী বিতরণ করল আজমল ফাউন্ডেশন। এই কয়দিন থেকে সমষ্টির বিভিন্ন গাও পঞ্চায়েত পর্যায়ে এই সামগ্রীগুলি ইমামদের হাতে তুলে দিচ্ছেন আজমল ফাউন্ডেশনের কর্মকর্তা সহ স্থানীয় ইউডিএফ কর্মকর্তারা। বিশেষ সহযোগিতায় রয়েছেন ইউডিএফের কেন্দ্রীয় কমিটির  সাধারণ সম্পাদক হাজি খলিল উদ্দিন মজুমদার। রবিবার তারা, গোবিন্দপুর, তারিনীপুর, ফুলবাড়ি, দুধপুর-গনিরগ্রাম ইত্যাদি জিপির ইমাম-মুয়াল্লীমদের হাতে এই খাদ্য সামগ্রী গুলি বন্টন করেন । সবমিলিয়ে  কাটিগড়ার প্রায় সাতশো জন ইমামদের পাশে সাহায্য নিয়ে হাজির হয়েছেন তারা, এমনই দাবী তাদের। করুণা ভাইরাস এবং লকডাউন, এই আপাত কালীন সময়ে জনজীবন বিপযর্স্ত। বেসরকারি মসজিদ-মাদ্রাসার ইমাম-শিক্ষকের অবস্থা আরও বেহাল। এই পরিস্থিতিতে আজ...

সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক মাওলানা রিদওয়ান চলে গেলেন পরপারে

Image
রশিদ আহমদ তাপাদার,   ০৮ মে ঃ  আসাম প্রদেশের কাছাড় জেলার কাটিগড়া সমষ্টির  শিবনারাইনপুর গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষক মাওলানা রেদওয়ান উদ্দিন আর নেই । সোমবার   ভোর  ৪:৩০ ঘটিকায় অসংখ্য গুণমুগ্ধ ও পরিবার পরিজনকে শোকসাগরে ভাসিয়ে     দিয়ে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। সুনামধন্য শিবনারাইনপুর এম ই মাদ্রাসার আরবি বিভাগের বিষয় শিক্ষক হিসাবে সুনামের সহিত দীর্ঘ ৪০ বছর শিক্ষকতা করেন তিনি।   পরে  ৩১ নভেম্বর ২০০৮ ইং তারিখে চাকুরি থেকে অবসর গ্ৰহণ করেন । চাকরি জীবন শেষে সমাজের বিভিন্ন সুখে-দুঃখে তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য।  তিনি ছাত্র-ছাত্রী সহ সমাজের সর্বস্তরের জনগণের অত্যন্ত শ্রদ্ধার পাত্র ছিলেন।           দীর্ঘদিন থেকে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন । অবশেষে সোমবার সকালেই চলে গেলেন না ফেরার দেশে।   মৃত্যুকালে তিনি    রেখে গেছেন ৩ পুত্র, ৫ কন্যা সহ অসংখ্য গুণমুগ্ধদের। প্রয়াতের তার মৃত্যুর পাঁচকান হতেই এলাকায় শোকের ছায়া নেমে এসে।...