Posts

Showing posts from August 7, 2020

একুশে কাটিগড়ায় প্রার্থী হচ্ছেন সুস্মিতা? সকাশে প্রস্তাব নিয়ে হাজির ঘনিষ্ঠ কংগ্রেসীরা

Image
কাটিগড়া উদ্ধারে হেভিওয়েট প্রার্থীতে ভরসা প্রস্তাব নিয়ে সুস্মিতা সকাশে কাটিগড়ার  ঘনিষ্ঠ কংগ্রেসীরা RTN Blog:- ঠিকঠাক থাকলে  একুশের বিধানসভা নির্বাচনে  কাটিগড়ায় কংগ্রেস প্রার্থী হচ্ছেন সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। আপাতত এমই চর্চা ভেসে আসছে  সুস্মিতা ঘনিষ্ঠ  কাটিগড়ার  কংগ্রেস মহল থেকে। এখানকার একদল কংগ্রেসী রীতিমতো সুস্মিতা সকাশে  প্রস্তাব নিয়ে হাজির হয়ে প্রাথমিক আলোচনাও সেরে ফেলেছেন বলে সুত্রের খবর। তাই যদি হয়, তাহলে কংগ্রেস টিকেটে বিধায়ক হওয়ার চুরমার হয়ে যাবে অনেকের।  সূত্রমতে,   একুশে কাটিগড়া আসনটি উদ্ধারে  হেভিওয়েট প্রার্থী নিয়েই মাঠে নামতে চাইছেন একাংশ কংগ্রেস কর্মীরা।  উড়ে এসে জুড়ে বসা প্রার্থী নিয়ে প্রায় ত্রিশ বছর নির্বাচন হয়েছে। এ দীর্ঘ সময় কংগ্রেস কাটিগড়ায় নির্বাচনী বৈতরণি পার হতে পারে নি। তাই এবার চেনা-জানা মুখই  তাদের ভরসা, এমন দাবী দলের মধ্য থেকেই উঠে আসছে। এ যাত্রায় সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেবই প্রথম পছন্দ। নির্ভরযোগ্য  সুত্রমতে, কাটিগড়ায় প্র...

বাবর কি সত্যিই রামমন্দির ভেঙে ফেলেছিলেন?

Image
বাবর যদি রাম জন্মস্থান অর্থাৎ রামমন্দির ধ্বংসের আদেশ দিতেন তাহলে তার উল্লেখ ' তুজুক ই বাবরি'  বা সমসাময়িক অন্য কোথাও লেখা থাকতো। রাম মন্দির ধ্বংসের কথা উল্লেখ করতে বাবরের ভয় পাওয়ার কোনো কারণ ছিল না। তিনি যদি ধর্মীয় কারণে এই মন্দির ধ্বংসের আদেশ দিতেন তাহলে তিনি তার স্মৃতিকথায় সে কথার উল্লেখ করতে গর্ববোধ করতেন। গোয়ালিয়রের কাছে উড়িয়া উপত্যকায় নগ্ন-জৈন  মূর্তিগুলি ধ্বংসের যে আদেশ বাবর  দিয়েছিলেন সে কথা  স্বীকার করতে তিনি দ্বিধাবোধ করেননি। এই মূর্তিগুলি তার অশ্লীল বলে মনে হয়েছিল। যদি নগ্ন মূর্তি নষ্ট করার কথা স্বীকার করতে তিনি গর্ববোধ করতে পারেন তাহলে রাম জন্মস্থান মন্দির ধ্বংসের কথা তিনি উল্লেখ অনায়াসে করতেই পারতেন। ঐতিহাসিকদের মতে বাবরের আত্মবিশ্বাস প্রবল ছিল বলেই এসব তিনি নির্দ্ধিধায় বলতে পারতেন।   বাবরের সমসাময়িক সূত্র গুলিতেও অযোধ্যায় মন্দির ধ্বংসের কোনো উল্লেখ পাওয়া যায় না। এমনকি তুলসীদাস যিনি হিন্দিতে 'রামচরিতমানস' লিখেছিলেন এবং যিনি পরম রামভক্ত ছিলেন তিনিও এরকম কোনো ঘটনার উল্লেখ করেননি। বাবর বা  তার কোনো সভাসদ রাম মন্দির ধ...