Posts

Showing posts from November 14, 2019

ক্বুরবানির শিক্ষা ও মাসাঈলঃঃ সংক্ষিপ্ত আলোকপাত

কুরবানীর_শিক্ষা_ও_মাসাঈল : সংক্ষিপ্ত  আলোকপাত      আল্লাহর নবী হযরত ইবরাহীম (আ.)-এর পবিত্র ত্যাগের স্মৃতির অনুসরণে আমরা প্রত্যেক বছর কুরবানী করি। যাদের কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে তাদের কুরবানী করা ওয়াজিব।  #কুরবানীর_ইতিহাস কুরবানীর ইতিহাস সম্পর্কে কুরআন শরীফে এসেছে হযরত ইবরাহীম (আ.) আল্লাহর কাছে নেক সন্তানের জন্য এই বলে দুআ করলেন- ﺭَﺏِّ ﻫَﺐ ﻟﻰ ﻣِﻦَ ﺍﻟﺼّـٰﻠِﺤﻴﻦَ . হে আমার পরওয়ারদেগার! আমাকে এক সৎপুত্র দান কর। । (আল-কুরআন, সূরা-আস্সাফ্ফাত, আয়াত নং-১০০ ) এই আয়াত থেকে আমরা শিক্ষা পাই আমরা যখন আল্লাহর কাছে সন্তান কামনা করব তখন নেক সন্তান কামনা করব। যেভাব ইবরাহীম (আ.) চেয়েছেন। আল্লাহ তাআলা তাঁর দুআ কবূল করলেন, কুরআনে এসেছে- ﻓَﺒَﺸَّﺮْﻧَـٰﻪُ ﺑِﻐُﻠَـٰﻢٍ ﺣَﻠِﻴﻢٍ . সুতরাং আমি তাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দান করলাম (আল-কুরআন, প্রাগুক্ত ) আল্লাহ তাআলা ইবরাহীম (আ.) কে নেক সন্তান দান করলেন হযরত ইসমাঈল (আ.)। তিনি যখন বাবার সাথে চলা ফেরার উপযুক্ত হলেন তখন ইবরাহীম (আ.) বললেন - يا ﺑُﻨَﻰَّ ﺇِﻧّﻰ ﺃَﺭﻯٰ ﻓِﻰ ﺍﻟﻤَﻨﺎﻡِ ﺃَﻧّﻰ ﺃَﺫﺑَﺤُ...