মাদ্রাসা ইন্টারমিডিয়েটে চমক বেসরকারি ইসলামিক প্রতিষ্ঠান আল হিলাল একাডেমির, মেধা তালিকায় পঞ্চম স্থান, রাজ্যসেরা বাংলায়
১ জুলাইঃ - আসাম মাদ্রাসা বোর্ডের ইন্টারমিডিয়েট পরীক্ষায় চমৎকার ফলাফল করে কৃতিত্বের ছাপ রাখল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সোনাপুর আল হিলাল ইসলামিক একাডেমি। প্রতিষ্ঠানটির নজরকাড়া এমন সাফল্যে অভিনন্দনের জোয়ারে ভাসছেন এই একাডেমির শিক্ষক-শিক্ষার্থী ও পরিচালন কমিটির কর্মকর্তা সহ শুভাকাঙ্ক্ষীরা। মঙ্গলবার আসাম মাদ্রাসা বোর্ডের ফলাফল ঘোষণা হতেই খুশির জোয়ার নেমে আসে আল হিলালের সংশ্লিষ্ট মহলে। রেজাল্টে দেখা যায়, আল হিলালের মোট আটজন ছাত্র এবছরের আসাম মাদ্রাসা ইন্টারমিডিয়েট পরীক্ষায় বসেছিলেন। তন্মধ্যে মুহাম্মদ সিরাজ মিয়া ৮ টি লেটার সহ ৮৮.৬৬% নম্বর নিয়ে রাজ্যিক সেরা দশের পঞ্চম স্থান অধিকার করতে সক্ষম হয়েছে। বাংলায় রাজ্যসেরা হওয়ার সৌভাগ্য অর্জন করেছে মুস্তাক আহমদ তালুকদার। তার প্রাপ্ত নম্বর ৯৩। রয়েছে ৫টি লেটার। বাকি সবাই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন। তারা হলেন, ৬টি লেটার নিয়ে হামিম আহমদ, ৫টি লেটার নিয়ে আবুল ফজল তালুকদার, ৩ টি করে লেটার নিয়ে জহির উদ্দিন ও আমিনুর রশিদ চৌধুরী, ২টি করে লেটার নিয়ে জাকারিয়া আহমদ বড়ভূইয়া ও সাহারুল আল...