চুপিসারে ৮৪৮ নং এলপি স্কুলের এসএমসি গঠন , ডিইইও'র দারস্থ অভিভাবকরা

 আরটিএন ডেস্ক,  পূর্বকাটিগড়া, ২৪ অক্টোবরঃ- পূর্বকাটিগড়ার দুধপুর ক্লাস্টারের অন্তর্গত ৮৪৮ নং লামার দুধপুর এলপি স্কুলের এসএমসি পূর্ণগঠনে গাইডলাইনের কোনো তোয়াজ করা হয় নি। ডাকা হয় নি সাধারণ সভাও।   এসংক্রান্ত কোনো চিঠিও ইস্যু করেন নি  সদস্য সচিব বিমলেন্দু সিনহা। তবুও গঠন করে নিয়েছেন পরিচালন সমিতি।   নিজের কুমতলব হাসিল করতে  চুপিসারে গঠিত এই পরিচালন সমিতি বাতিল করার দাবিতে  জেলা  প্রাথমিক শিক্ষা আধিকারিকের (ডিইইও) দ্বারস্থ হলেন স্কুলের  অভিভাবকরা। এ উদ্দেশ্য তারা মঙ্গলবার এক স্মারক পত্র তুলে দেন ডিইইও অফিসারের হাতে। স্মারক পত্রের কপি দেওয়া হয়েছে কাছাড়ের জেলা শাসককেও।
 ৮৪৮ নং লামার দুধপুর এলপি স্কুলের ছাত্র-ছাত্রীদের অভিভাবক মায়াজ উদ্দিন চৌধুরী, ফরিজ উদ্দিন চৌধুরী,  আলা উদ্দিন চৌধুরী প্রমুখ স্মাক্ষরিত স্মারক পত্রে বলা হয়েছে, ৮৪৮ নং লামাদুধপুর প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষিক তথা সদস্য সচিব  বিমলেন্দু সিনহা স্কুলের এসএমসি পুনর্গঠন করেছেন বলে পরস্পর  খবর পাওয়া গেছে। কিন্তু তিনি পরিচালন কমিটি গঠনের উদ্দেশ্যে কোনো সাধারণ সভা আহবান করেন নি। এমনকি এ সংক্রান্ত কোনো চিঠিও তিনি ইস্যু করেন নি।  কবে, কোথায়, কিভাবে স্কুলের পরিচালন সমিতি পুনর্গঠন হলো তা জানেন না স্থানীয় জনগণ।   এসএমসি গঠনে গাইডলাইনের কোনো তোয়াজ না করে কিভাবে গঠিত হলো কমিটি, এমন প্রশ্নও উত্তাপন করে তারা।  অভিভাবক তথা স্থানীয় জনপ্রতিনিধিদের অন্ধকারে রেখে নিজের মনমর্জি মতো সাধারণ সভা দেখিয়ে এসএমসি গঠন করে নিয়েছেন বলে প্রধান শিক্ষিক বিমলেন্দু সিনহার বিরুদ্ধে অভিযোগ তাদের। সুষ্ঠু সুন্দর পরিচালন সমিতি গঠন করতে এতো মাথাব্যথা কেন সদস্য সচিবের।  এতে কি মতলব রয়েছে তাঁর।  কার মদতে, কি উদ্দেশ্যে চুপিসারে পরিচালন কমিটি গঠন করে নিলেন সদস্য সচিব, তাঁরও জবাব চেয়েছেন অঅভিভাবকরা।    এলাকার অভিভাবক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের অন্ধকারে রেখে গঠিত হওয়া   এসএমসি বাতিল করে  সাধারণ সভার মাধ্যমে নতুন এসএমসি গঠন করতে  প্রধান শিক্ষিককে নির্দেশ দিতে জেলা শাসক এবং ডিইইও এর দৃষ্টি আকর্ষণ করে অভিযোগকারীরা।  অন্যথায় তারা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন। এব্যাপারে দুধপুর ক্লাস্টারের সিআরসির সঙ্গে যোগাযোগ করতে চাইলে তিনি ফোন রিসিভ করেন নি। কাটিগড়া প্রাথমিক শিক্ষা খণ্ড আধিকারিক (বিইইও) এর সাথেও যোগাযোগ গড়ে তুলা যায় নি। 
এদিকে শুধু ৮৪৮ নং লামার দুধপুর এলপি স্কুল নয়, পূর্বকাটিগড়ার বেশিরভাগ এলপি স্কুলের এসএমসি পুনর্গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ উত্তাপন হয়েছে। একাংশ দুর্নীতিবাজ প্রধান শিক্ষিক তথা সদস্য সচিব চুপিসারে নিজের পছন্দ মতো লোককে সভাপতি করে পরিচালন সমিতি গঠন করে নিয়েছেন বলে বিস্তর অভিযোগ পাওয়া গেছে।  তাদের সঙ্গ দিচ্ছেন একাংশ সিআরসিরাও। ছাত্র-ছাত্রীদের মাধ্যাহ্ন ভোজন, ইউনিফর্ম, স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন ইত্যাদি খাতে বরাদ্দ লক্ষ লক্ষ টাকায় পাখির চোখ থাকে একাংশ দুর্নীতিগ্রস্থ সদস্য সচিবদের। নিজের পছন্দ মতো পরিচালন সমিতির সভাপতি চয়ন করতে পারলেই স্কুলের বিভিন্ন খাতে বরাদ্দ টাকায় সহজে ভাগ বসানো যায়। তাই পরিচালন সমিতিতে নিজের পছন্দ মতো   লোক বসাতে হাটুজল খেয়ে মাঠে নামেন সদস্য সচিবরা, এমনই অভিযোগ  আমজনতার।

রাসূল (সা.) এর শুভ জন্মের তারিখ--আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী

বিশ্বের ধর্মপ্রাণ অগণিত মুসলমান রবিউল আউয়ালের ১২ তারিখকে রাসূল (সা.) এর বরকতময় শুভ জন্মের দিন বলে বিশ্বাস করেন। গুরুত্ব সহকারে গরীব মিসকিনদেরকে সাদকা করেন। বিবিধ সাওয়াবের কাজ করেন, মাহফিলে মিলাদ ও আলোচনা সভা করেন।
গোপন কৌশলে যারা মুসলমানের অন্তর থেকে ইশকে রাসূল (সা.) বিদূরিত করার অপচেষ্টায় লিপ্ত তারা রবিউল আউয়াল মাসের ঐ দিনের গুরুত্ব হ্রাস করার কাজে বড় ব্যতিব্যস্ত থাকেন। তাদের অপ্রয়োজনীয় কষ্ট দূর করার মতো কোনো ঔষধ আমাদের কাছে নেই। তবে তাদের আরও বিচলিত করার মতো কাজে আশিকানে মুস্তফা যে সাধ্যমতো চেষ্টা করেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
গোপন কৌশল অবলম্বনে লিপ্ত ব্যক্তিদের প্রচেষ্টার মধ্যে একটি হলো, শুভ জন্মের তারিখ সম্পর্কে জনমনে সন্দেহের সৃষ্টি করে মুবারক দিনের গুরুত্ব হ্রাস করার চেষ্টা করা। তাই এ বিষয়ে কিছু তথ্য পেশ করা জরুরী মনে করছি। রাহমাতুল্লিল আলামীন হযরত মুহাম্মদ মুস্তফা (সা.) এর শুভ জন্মের তারিখ যে সোমবার এ বিষয়ে কোনো দ্বিমত নেই। এ বিষয়েও উলামায়ে কিরাম প্রায় একমত যে, যে মাসে রাসূল (সা.) জন্মগ্রহণ করেন, সে মাসের নাম রবিউল আউয়াল।
ইসলামের সঠিক ইতিহাস যে সকল নির্ভরযোগ্য মুসলিম ঐতিহাসিকগণের মাধ্যমে সংরক্ষিত আছে, তাদের মধ্য থেকে অন্যতম কয়েকজনের উক্তি নিম্নে উদ্ধৃত হলো,
১) ইবনে জারীর যিনি প্রথম শ্রেণির মুফাসসীর বলে নিরীক্ষকগণের নিকট স্বীকৃত, তিনি তারীখে তাবারী ২য় খণ্ডে এ বিষয়ে সুচিন্তিত নিম্নরূপ অভিমত পেশ করেছেন, রাসূল (সা.) (আমুল ফিলে, অর্থাৎ যে বছর আবরাহা কা’বা শরীফ ধ্বংস করার জন্য এসেছিল) রবিউল আউয়াল মাসের ১২ তারিখ জন্মগ্রহণ করেন।
২) আল্লামা ইবনে খালদুন যিনি ইতিহাস ও দর্শন বিষয়ের ইমাম বলে সুপরিচিত। তিনি তারিখে ইবনে খালদুন ২য় খ-ে এ বিষয়ে লিখেছেন, আমুল ফিলে রবিউল আউয়াল মাসের ১২ তারিখ রাসূল (সা.) জন্মগ্রহণ করেন। পারস্যের সম্রাট নওশেরওয়ার রাজত্বকালের চল্লিশতম বৎসর ছিল।
৩) ইমাম মুহাম্মদ বিন ইসহাকের এ বিষয়ে উক্তি নি¤œরূপ,
রাসূল (সা.) ১২ রবিউল আউয়াল মাসে আমুল ফিলে সোমবার দিনে জন্মগ্রহণ করেন। কুরআন, সুন্নাহ এবং সীরাত বিষয়ে মুসলিম জাতির দিকদর্শক গুণি-জ্ঞানীগণের উক্তি দ্বারা প্রমাণিত হয় যে, রবিউল আউয়াল মাসের ১২ তারিখ সোমবার হলো রাসূল (সা.) এর শুভ জন্ম তারিখ। তাই তারা অন্য কোনো অভিমতের উল্লেখও করেননি।
প্রখ্যাত মুফাসসীর আল্লামা ইবনে কাছীর তৎপ্রণীত সীরাত গ্রন্থে লিখেছেন, রাসূল (সা.) সোমবার দিন জন্মগ্রহণ করেন। ইমাম মুসলিম (র.) সহীহ মুসলিম শরীফে হাদীস উদ্ধৃত করেছেন যে, এক বেদুঈন নিবেদন করলেন, ইয়া রাসূলাল্লাহ! সোমবারের রোযা সম্পর্কে আপনি কি মন্তব্য করেন? হুযূর (সা.) উত্তরে বললেন, এই দিন ঐ দিন যেদিন আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমার উপর ওহী অবতীর্ণ হয়।
তারপর আল্লামা ইবনে কাছীর লিখেছেন, হযরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত আছে তিনি বলেন, রাসূল (সা.) এর জন্ম হয় সোমবার দিন। মক্কা শরীফ থেকে সোমবার দিনে হিজরত করেন। মদীনা মুনাওয়্যারায় সোমবার দিনে পৌঁছেন। ইন্তিকাল করেন সোমবার দিন। যে দিনটিতে হাজরে আসওয়াদ পবিত্র হাতে যথাস্থানে স্থাপন করেন সে দিনটিও ছিল সোমবার। তারপর ইবনে কাছীর বলেন, জমহুরের মত হলো রাসূল (সা.) ১২ রবিউল আউয়াল তারিখে জন্মগ্রহণ করেন। 
ভারত উপমহাদেশের অন্যতম শায়খুল হাদীস হযরত শায়খ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী (র.) মাদারিজুন্নুবুওয়াত কিতাবে উল্লেখ করেন, “সঠিকভাবে অবগত হও জমহুর সীরাতবেত্তাগণ ও ঐতিহাসিকগণের মতে রাসূল (সা.) ‘আমুল ফিলের’ (আবরাহার ধ্বংসের) চল্লিশ দিন বা ৫৫ দিন পর জন্মগ্রহণ করেন।” উল্লেখিত মত সবচেয়ে বিশুদ্ধ।
সুখ্যাত সুপরিচিত মত হলো মাস ছিল রবিউল আউয়াল এবং তারিখ ছিল ১২। শায়খুল হাদীস আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী (র.) তারপর কয়েক ছত্র ফার্সি কবিতা লিখেছেন। নিম্নে তিন ছত্র কবিতার ভাবার্থ উদ্ধৃত হলো,
১) “রাসূল (সা.) এর জন্মের রাত কত রৌশন রাত ছিল। মক্কা শরীফের দরজা থেকে শামের এলাকা পর্যন্ত রৌশন হয়েছিল।
২) যে কোনো ধরনের লু-হাওয়া সে ঘাসকে শুস্ক করতে পারেনা, যে ঘাসকে সতেজ রেখেছে রাসূল (সা.) এর কৃপাদৃষ্টি।
৩) আল্লাহতাআলার শোকর দুনিয়া ও দ্বীনের সব নিআমত আমি (হক্কি) লাভ করেছি। ঐ বাদশাহ অর্থাৎ রাসূল (সা.) এর দৌলতখানা থেকে।”
শুনা যায় কেউ কেউ জনৈক মাহমুদ পাশা জ্যোতির্বিদের মত ব্যক্ত করেছেন যে, শুভ জন্মের তারিখ ছিল রবিউল আউয়াল মাসের ৯ তারিখ। মুসলিম সমাজের দিকদর্শক গুণি-জ্ঞাণীগণের অভিমতের বিরুদ্ধে জনৈক ব্যক্তির জ্যোতির্বিদ্যা নির্ভর উক্তির মূল্য কতটুকু বিজ্ঞ পাঠক সহজেই অনুমান করতে পারেন। জাস্টিজ পীর করমশাহ আল আযহারী (র.) দ্বিয়াউন্নবী কিতাবে মাহমুদ পাশার উক্তি উদ্ধৃত করেছেন। তারা মাহমুদ পাশাকে এবং তার দেশ কোথায় এ সম্পর্কে সঠিক কোনো তথ্য দিতে পারেননি।
অনেকের মতে মাহমুদ পাশা ছিলেন মিশরের অধিবাসী, আবার অনেকের মতে মক্কাবাসী, আবার অনেকের মতে তুরস্কবাসী। যদি ধারণা করা হয় যে, মাহমুদ পাশা জ্যোতির্বিদ্যার আলোকে এ বিষয়ে কিছুটা নিরীক্ষণ করে একটি অভিমত পেশ করেছেন। তবে সাহাবায়ে কিরাম তাবেঈন ও সুখ্যাত মুসলিম মনীষীগণের মতামতের বিপরীত ঐ ব্যক্তির নিরীক্ষণকে সঠিক বলা যায় না।
অবশেষে বলা যায় জ্যোতির্বিদগণ রাসূল (সা.) এর শুভ জন্মের তারিখ সম্পর্কে নিরীক্ষণ করে যদিও বিবিধ মত প্রকাশ করেছেন, কিন্তু এতো বড় গুরুত্বপূর্ণ একটি দিন ঠিক করার দায়িত্ব কেবলমাত্র জ্যোতির্বিদদের হাতে ন্যস্ত করা যায় না। মুসলমানগণ গুরুত্ব সহকারে পবিত্র রবিউল আউয়াল মাসের ১২ তারিখের দিন ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করে আসছেন এবং কিআমত পর্যন্ত এ আমল জারি থাকবে ইনশাআল্লাহ।

বাঙালি নির্যাতন, আজ কংগ্রেসের ৬ ঘন্টার ধর্না মালিডহরে

 
RTN tv Live, Kalain, 20 অক্টোবর :- আজ (মঙ্গলবার)  পার্শ্ববর্তী রাজ্য মেঘালয়ে বাঙালি নির্যাতনের প্রতিবাদী ৬ ঘন্টা ব্যাপী ধর্না কর্মসূচী পালন করবে কালাইন ব্লক কংগ্রেস। স্থান, আসাম-মেঘালয় সীমান্তবর্তী মালিডহর।  কালাইন ব্লক কংগ্রেস সভাপতি বিশাল সরকার উপ সভাপতি জাকির হোসেন খানরা সংবাদ মাধ্যমকে জানান,   আজ ( মঙ্গলবার)  ২০ অক্টোবর   সকাল ৮ ঘটিকা থেকে বিকাল ২ ঘটিকা পর্যন্ত মেঘালয়ে বাঙালিদের উপর নির্যাতনের প্রতিবাদে ৬ ঘন্টা ধর্না কর্মসূচি পালন করার কর্মসূচি হাতে নিয়েছে কালাইন ব্লক কংগ্রেস।  এই ধর্না কর্মসূচীর সফল বাস্তবায়ন করতে  সর্বস্তরের জনগণ ও  কংগ্রেস কর্মীদের উপস্থিতি কামনা করে তারা আরও বলেন,   এদেশে বহুজাতি বহুগোষ্টি, ধর্মনিরপেক্ষ দেশ হলেও কোন না কোনো ক্ষেত্রে কোন রাজ্যে জাতীভেদ, প্রতিহিংসা দেখাদেয়। বিশেষ করে বাঙালি জাতিকে অন্য নজরে দেখা হয় সবসময় দেশের বিভিন্ন প্রান্তে। বিশেষকরে মেঘালয় রাজ্যে খাসিয়া সম্প্রদায়ের লোকেরা বাঙ্গালিদের উপর চরম নির্যাতন চালান বিভিন্ন সময়ে। তাছাড়া মিজুরাম, নাগাল্যান্ড সহ অন্যান্য রাজ্যগুলিতে এর ভুরি ভুরি প্রমাণ রয়েছে। একথা উল্লেখ করে ব্লক ক;গ্ৰেসের কর্মকর্তারা জানান বাঙ্গালীদের উপর প্রতিহিংসা ও নির্যাতনের মুলে রয়েছে মেঘালয়ের খাসিছাত্র স;স্থার কর্মকর্তারা। মুলত মেঘালয়ে কয়লা বাণিজ্যই প্রধান,আর এই কয়লার সুবাদে বরাকের কয়লা ব্যবসায়ী সহ কয়লার শ্রমিকরা ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র সঙ্গে নিয়ে মেঘালয় রাজ্যে গেলেও শ্রমিকদেরেকে ভারতীয় হিসেবে দেখা হয়নি, দেখা হয় বাঙালী হিসেবে এতেই বাঙ্গালীদের উপর স্টিমরোলার চালানো  হয়। বাঙালিদের উপর এরকম নির্যাতন যুগ যুগ ধরে জারি রয়েছে এটা কোন নতুন বিষয় নয়।  বরাক উপত্যকার বিভিন্ন স্থানে খাসি সম্প্রদায়ের লোক স্থায়ীভাবে বসবাস করে আসছেন। এমনকি বসবাস ছাড়াও  ব্যবসায়ী সূত্রে খাসিরা অহরহ বরাকে আসা যাওয়া করলেও তাদের উপর বাঙালিরা নির্যাতন করছে এমন শব্দ শোনা যায়নি। বরঞ্চ খাসিয়া সম্প্রদায়কে জামাই আদর করা হয় বরাকে । ইদানিং কালে নানা অজুহাত দেখিয়ে বাঙ্গালীদের উপর নানাভাবে নির্যাতন চালাচ্ছে খাসি সম্প্রদায়ের লোক। প্রতিবাদ তো কম হয়নি? তবুও নির্যাতনের মাত্রা বিন্দুমাত্র কমেনি বরং দিন দিন মাথাচাড়া দিয়ে উঠছে। তবুও বাঙালিরা আইন হাতে নেবে না, গণতান্ত্রিক পদ্ধতিতে গণ-আন্দোলন ও ধর্না কর্মসূচি প্রতিবাদ ইত্যাদি সাইবস্থ করবে বিভিন্ন দল স;গঠন। ইদানিং কালে বাঙ্গালীদের উপর প্রতিহিংসা মেটাতে খাসীয়ারা নানা ধরনের নির্যাতন চালাচ্ছে।এই নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কালাইন ব্লক কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার সকাল ৮ ঘটিকা থেকে বিকাল ২ ঘটিকা পর্যন্ত আসাম মেঘালয় সীমান্তবর্তী মালিডহরে ৬ ঘণ্টার ধরণা কর্মসূচি সুষ্ঠুভাবে পালন করার সহযোগিতা কামনা করছেন কালাইন ব্লক কংগ্রেস কমিটি পক্ষে ব্লক সভাপতি বিশাল সরকার, জাকির হোসেন খান সহ অন্যান্যরা। একইভাবে বাঙ্গালীদের উপর খাসিয়াদের  নির্যাতনের প্রতিবাদে আমরা বাঙ্গালী স;স্থার তরফে ওই দিন মালিডহরে প্রতিবাদ সাইবস্থের কথা আগেই ঘোষণা করছেন স;স্থার তরফে সাধন পুরুকায়স্থ।

ইয়াকুবিয়া হিফজুল ক্বুরআন বোর্ডের আত্মপ্রকাশ


RTN tv Live, বড়খলা, ২০ অক্টোবরঃ-  হাফিজিয়া মাদ্রাসা গুলোকে    নিয়ে একটি বোর্ড গঠনের প্রয়োজনীয়তা অনুভব করে  আসছিলেন একাংশ   আলীম-উলামা ও হাফিজিয়া মাদ্রাসার সঙ্গে যুক্ত শিক্ষকরা। আর এই প্রয়োজনের তাগিদে রবিবার  আত্মপ্রকাশ করলো "ইয়াকুবিয়া হিফজুল ক্বুরআন বোর্ড"। এ উপলক্ষে  রবিবার বাবুর বাজার হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এক সাধারণ আয়োজন করা হয়। 

পালংঘাট হাইয়ার সেকেণ্ডারী স্কুলের প্রিন্সিপাল হজরত মাও আনোয়ার উদ্দিন তালুকদারের পৌরহিত্যে আয়োজিত সভায় হাফিজিয়া মাদ্রাসার বোর্ড গঠনের প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন, বড়যাত্রাপুর হাফিজিয়া মাদ্রাসার প্রধান হাফিজ মাও একরাম আলী, বড়হাইলাকান্দি সিনিওর মাদ্রাসার শিক্ষক হজরত মাও  তাজিম উদ্দিন তালুকদার, আল হিলাল ইসলামিক একাডেমির প্রিন্সিপাল মাওলানা মুজাহিরুল হক চৌধুরী, তারিনীপুর মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক, হাফিজ আতিকুল হক, দুধপুর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ রুহুল আমীন প্রমুখ।  তারা প্রত্যেকেই হাফিজিয়া মাদ্রাসার শৈক্ষিক পরিবেশ আরও উন্নতি করতে এবং যুগের চাহিদা অনুযায়ী  বোর্ড গঠনের উপর সম্মতি প্রদান করেন। এরই পরিপ্রেক্ষিতে " ইয়াকুবিয়া হিফজুল ক্বুরআন বোর্ড" নামে   হাফিজিয়া মাদ্রাসাগুলো কে নিয়ে একটি নতুন  বোর্ডের আত্মপ্রকাশ হয়। প্রাথমিক ভাবে সাতটি হাফিজিয়া মাদ্রাসা এই বোর্ডের অধিনে চলে এসেছে। এরা হলো, বাবুর বাজার হাফিজিয়া মাদ্রাসা, তারিনীপুর মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা, দুধপুর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা, কান্দিগ্রাম হাফিজিয়া মাদ্রাসা, বড়যাত্রাপুর হাফিজিয়া মাদ্রাসা, সোনাপুর হাফিজিয়া মাদ্রাসা এবং সরিষাকুড়ি হাফিজিয়া মাদ্রাসা। এছাড়াও গাইডলাইন মেনে যেকোনো হাফিজিয়া মাদ্রাসা বোর্ডের অন্তর্ভুক্ত হতে পারবে।  নবগঠিত হিফজুল ক্বুরআন বোর্ডের সভাপতি ও সহ সভাপতি  নির্বাচিত হয়েছেন হাফিজ একরাম আলী ও হাফিজ সেলিম উদ্দিন।  ক্বারি মাও কিরামত আলী কে সাধারণ সম্পাদক ও হাফিজ রুহুল আমীন কে সহ সম্পাদক মনোনীত করা হয়।  বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন, হাফিজ নজমুল হুসেন (সোনাপুর), হাফিজ আতিকুল হক (কাটিগড়া), হাফিজ এনামুল ইসলাম (সরিষাকুড়ি), হাফিজ ছালাম উদ্দিন (কান্দিগ্রাম) এবং জানাব ইসলাম উদ্দিন। এছাড়াও উপদেষ্টা মণ্ডলী গঠন করা হয়। উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা হলেন, হজরত মাও আনোয়ার উদ্দিন তালুকদার, হযরত মাও রফিকুল ইসলাম,  ক্বারি তাজিম উদ্দিন তালুকদার ও হযরত মাও মুজাহিরুল হক।

Featured post

আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সভাপতি পদে জয়ী বিশ্বজিৎ বারুয়া, সাধারণ সম্পাদক উৎসব সিং

শিলচর, ২৫ নভেম্বর: আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ২০২৬-এর ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন বিশ্বজিৎ বারুয়া। ...