Posts

আহলে বায়তের প্রতি মুহাব্বাত ঈমানের বহিঃপ্রকাশ'--হযরত আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী

Image
'আহলে বায়তের প্রতি মুহাব্বাত ঈমানের বহিঃপ্রকাশ' --হযরত আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার  অধ্যক্ষ (অব.) হযরত আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন মহাপাপী এজিদের প্রতি লানত এবং আহলে বায়তের প্রতি মুহাব্বাত প্রদর্শন ঈমানের বহি:প্রকাশ। প্রকৃত মুমিন ব্যক্তি কখনো এজিদকে সমর্থন করতে পারেনা। কেননা সে আহলে বায়তের প্রতি ইতিহাসের জঘন্যতম নৃশংস কর্মকাণ্ডের মাধ্যমে আহলে বায়তের প্রতি চরম বিদ্বেষের পরিচয় দিয়েছে,কাবা শরীফে আগুন জ্বালিয়েছে,পবিত্র মদীনা শরীফে তিন দিন পর্যন্ত লুণ্ঠন,সাহাবিদের উপর নির্মম হত্যাযজ্ঞ এমনকি ঈমানদার নারীদের ইজ্জত হরণ করিয়েছে।এজন্য সে আল্লাহ,রাসুল এবং মুমিনের লানতযোগ্য, নিষ্টুর, মহাপাপী হিসেবে ধিকৃত হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। তিনি আরো বলেন-এজিদের প্রেতাত্নাদের খপ্পর থেকে আমাদের সতর্ক থাকতে হবে। নচেৎ নরকের পথিক হওয়ার আশংকা থাকবে।    ২০১৬ সালের ১০ অক্টোবরে অনুষ্ঠিত আনজুমানে তালামিযে ইসলামিয়া কাজলসার ইউপি শাখার উদ্দোগে আটগ্রামে 'আশূরার তাৎপর্য শীর্ষক' সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

দলীল গ্রহণে সহীহ হাদীস : একটি পর্যালোচনা -আল্লামা মুফতী গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী

Image
দলীল গ্রহণে সহীহ হাদীস : একটি পর্যালোচনা  - আল্লামা মুফতী গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী সহীহ শব্দের শাব্দিক অর্থ শুদ্ধ বা সুস্থ, যার বিপরীত ‘সাকীম’ বা অসুস্থ। কিন্তু মুহাদ্দিসীনগণের নিকট সহীহ একটি পরিভাষা। এটি হাদীসের সর্বোচ্চ স্তর। এছাড়াও হাদীসের বিভিন্ন পরিভাষা রয়েছে। যেমন হাসান, গরীব, যঈফ ইত্যাদি। কোন মুহাদ্দিসই সহীহ ছাড়া অন্যান্য স্তরকে বাতিল বলেননি। বিভিন্ন মুহাদ্দিসীনের নিকট হাদীস সহীহ হওয়ার জন্য বিভিন্ন মাপকাঠি রয়েছে। তাই একজন মুহাদ্দিসের মাপকাঠিতে কোন হাদীস সহীহ না হলেও অন্য মুহাদ্দিসের শর্তে তা সহীহ হতে পারে এবং উসুলে হাদীসের পরিভাষায় সহীহ নয় এমন সকল হাদীসই প্রত্যাখ্যানযোগ্য নয়। যেমন সহীহ এর সকল শর্ত পূরণ না করলে কোন হাদীস হাসান হতে পারে। এটিও বিশুদ্ধ হাদীসের একটি প্রকার। তাই কেবল সহীহ হাদীস দিয়ে দলীল তলব করাও এক প্রকার ভুল। সিহাহ সিত্তার কোনো সংকলক কোনো হাদীসকে সহীহ বলেছেন। কিন্তু ইমাম বুখারী (র.)-এর মাপকাঠিতে তা সহীহ এর পর্যায়ে পড়েনি বলে তিনি তাঁর কিতাবে তা সংকলন করেননি। তাই বলে এরূপ হাদীস আমলযোগ্য নয় বা দলীল হিসাবে গ্রহণ করা যাবে না- এমন মন্তব্য করা উসূলে হাদীস সম্পর্কে অ...

কভিড ও বাস্তবতা

লেখকঃ অরূপ বৈশ্য সবকিছুরই একটা সময় আছে, যখন লড়াইটা আদিম ও আধুনিক জীবন্ত প্রাণের মধ্যে, তখন মন কি বাতের ভাঙা রেকর্ড বাজালে চলে না। লকডাউন যখন চেইন ব্রেকের জন্য ভাবা হয়েছিলো তখন করা হয়েছে অপরিকল্পিতভাবে। যখন ট্রেসিং - টেস্টিং - আইসোলেশনকে মুখ্য ভাবা হয়েছে, তখন যতোভাবে তাকে অবজ্ঞা করা যায় তা করা হয়েছে, তবে অর্থ ব্যয় করে বড় ব্যবসায়ীদের পকেট ভরার ক্ষেত্রে কোনো খামতি ছিল না।  এখন যখন কম্যুনিটি ট্রান্সমিশন হয়ে গেছে, যখন আমাদের টেস্ট করার ও হাসপাতালের সুবিধা দেওয়ার পর্যাপ্ত সুবিধা নেই, তখন আবার আগের পদ্ধতির জয়গান চলছে।  রন্ধ্রে রন্ধ্রে দূর্নীতি, মুনাফাখোরদের লাভের জন্য বুদ্ধি সাঁটতে ব্যস্ততা ও ক্ষমতার দম্ভ চিন্তাশক্তিকে স্থবির করে দেয়, মস্তিষ্কের রেকর্ডে পিন আঁটকে যায়। ঘ্যানর ঘ্যানর করে একই শব্দবন্ধ কানে বাজতে থাকে, "লকডাউন, টেস্টিং, ট্রেসিং, আইশোলেশন ইত্যাদি' - শব্দগুলি সবার মুখস্ত, তাই মন কি বাত এই শব্দযুগলে মানুষ ভালো বুঝে। কিন্তু আমাদের অপ্রতুল প্রস্তুতির কথা স্বীকার করতে আপত্তি কোথায়? জনগণকে সত্যি কথা জানাতে আপত্তি কোথায়? সত্যি কথা না জানিয়ে চিকিৎসার নামে নরক ভোগান্তির কী মানে? ক...

রাসূলুল্লাহ ‎ﷺ-এর ৫ দফা নির্দেশনা ‎: ‏জীবন চলার পাথেয়

Image
লেখকঃ- মারজান আহমদ চৌধুরী ফুলতলী আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ الْمُؤْمِنُ الْقَوِيُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللَّهِ مِنَ الْمُؤْمِنِ الضَّعِيفِ وَفِي كُلٍّ خَيْرٌ احْرِصْ عَلَى مَا يَنْفَعُكَ وَاسْتَعِنْ بِاللَّهِ وَلاَ تَعْجِزْ فَإِنْ أَصَابَكَ شَىْءٌ فَلاَ تَقُلْ لَوْ أَنِّي فَعَلْتُ كَذَا وَكَذَا وَلَكِنْ قُلْ قَدَّرَ اللَّهُ وَمَا شَاءَ فَعَلَ فَإِنَّ ‏لَوْ تَفْتَحُ عَمَلَ الشَّيْطَان "সবল মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিন থেকে উত্তম ও প্রিয়, যদিও উভয়ের মাঝে কল্যাণ রয়েছে। চেষ্টা করে যাও সে বিষয়ের জন্য, যা তোমাকে কল্যাণ দেবে এবং আল্লাহর সাহায্য কামনা করো। হাল ছেড়ে দিওনা। যদি কোনো সমস্যা/বিপদ-আপদ আসে, তাহলে এটি বলো না যে, যদি আমি এরূপ এরূপ করতাম (তাহলে এরকম না হয়ে ওরকম হতো)। বরং বলো, এসব আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, তিনি যা চান তা-ই করেন। কেননা "যদি" শব্দটি শয়তানি কাজের দরজা খুলে দেয়।" [সহীহ মুসলিম; কিতাবুল ক্বাদর, সুনান ইবনে মাজাহ, কিতাবুস সুন্নাহ] উপরিউক্ত হাদিসে আল্লাহর নবী ﷺ উম্মতের জন্য ৫ দফা নির্দেশনা প্রদান করেছেন, যা অনুসরণ ...

মহররম ও আশুরার কয়েকখানা দালিলিক হাদিস

Image
সর্বোত্তম রোযা মুহররমের রোযা ⦾عن أبي هريرة  قال : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول : أفضل الصلاة بعد الفريضة صلاة جوف الليل ، وأفضل الصيام بعد شهر رمضان شهر الله الذي تدعونه المحرم. হযরত আবূ হুরায়রা (রা.) হতে বর্ণিত তিনি বলেন, আমি  রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লা কে বলতে শুনেছি ফরয নামাযের পর সর্বোত্তম নামায হচ্ছে মধ্যরাতের নামাজ আর রামাদ্বান মাসের রোযার পরে সর্বোত্তম রোযা হচ্ছে আল্লাহর মাসের রোযা যাকে তোমরা মুহাররম বলে থাক।[মুসলিম, আহমদ, হাকিম] ⦾عن ابن سعد ، قال : أتى عليا رجل فقال : يا أمير المؤمنين ، أخبرني شهرا أصومه بعد رمضان قال : لقد سألت عن شيء ما سمعت أحدا يسأل عنه بعد رجل سأل عنه رسول الله صلى الله عليه وسلم فقال : إن كنت صائما شهرا بعد رمضان فصم المحرم ؛ فإنه شهر الله ، وفيه يوم تاب قوم ويتاب على آخرين . হযরত ইবনে সা’দ হতে বর্ণিত তিনি বলেন আলী (রা.) এর কাছে এক ব্যক্তি এসে বললেন, হে আমীরুল মু’মিনীন, রামাদ্বান মাস ছাড়া এমন একটি মাসের কথা বলুন যে মাসে আমি [নফল] রোযা রাখতে পারি। তিনি বলেন, তুমি এমন একটি বিষয়ে আমাকে জিজ্ঞেস করেছো যে বিষয়ে ক...

একনজরে হযরত মাও আহমদ হাসান চৌধুরী ফুলতলী।

Image
তিনি কে? তিনি ফেসবুকে নাই। তিনি ইউটিউবেও নাই। তিনি নাই ইন্টারনেটে। তিনি মানুষের জটলায় থাকেন না। তিনি প্রচলিত মাহফিলের পোস্টারে থাকেন না। তিনি সভাপতি হতে চান না। প্রধান অতিথির চেয়ারের প্রতিও তিনি দেখান না আগ্রহ। তিনি কারো বাড়িতে সহসাই যেতে চান না। তিনি কারো কষ্টের কারণ হতে চান না। তিনি অযাচিত কোনো ধনীর করিডোরে রাখেন না কদম। ছবিঃ- হযরত মাও আহমদ হাসান চৌধুরী শাহান ফুলতলী।      তিনি যিকরুল্লাহর মজলিসে যান। তিনি এতিমের মাহফিলে যান। তিনি দুঃস্থ মানুষের কাছে বসেন। তিনি রিকশা বিতরণে আছেন। তিনি এতিমের নৌকায় উঠে বসেন। তিনি এতিমদের গোসল করান সস্নেহে। তিনি মেডিকেলে রোগীর খোঁজ রাখেন। তিনি বিধবার ঘর বানান। মসজিদ করে দেন। লঙ্গরখানা করে দেন। তিনি ব্রিজ করে দেন মানুষের পারাপারের জন্য। তিনি চাল, ডাল, কেরোসিন বিতরণ করেন। তিনি বন্যা, খরা, জলোচ্ছাসে ভেসে যাওয়া মানুষের সাথী। তিনি বৃদ্ধ—বৃদ্ধার ঘরের বাতি। তিনি সবহারাদের বন্ধু-স্বজন। তিনি শিশুদের বড় ভালোবাসেন। তিনি সবার সুখে হাসেন। তিনি উদার মনের মানুষ। তিনি দরসে বুখারীর শায়খ। তিনি দুরুদের মজলিসে বসেন। তিনি ইলমে কিরাতের ইমাম শ্রেণীর ...

ইমাম মাহদীর অপেক্ষায়, কবে এসে রক্ষা করবেন?

Image
আজকে থেকে প্রায় ১ হাজার বছর আগে চেঙ্গিসখানের সৈন্যরা যখন পৃথিবী দখল করে নিচ্ছিল, মুসলমানরা তাদেরকেই ইয়াজুজ মাজুজ ভেবে মাহদীর জন্য অপেক্ষা করছিল। বলেছিল যুদ্ধ করে কী লাভ! মাহদী ছাড়া আর কেউ ওদের ঠেকাতে পারবে না। সুলতান রুকনুদ্দিন বাইবার্স এবং তুর্কীরা ওদেরকে প্রথম ঠেকিয়ে দিয়ে অন্যদের বুঝিয়েছিল এরা ইয়াজুজ মাজুজ না।এরা অপ্রতিরোধ্য নয়, এদেরকেও পরাজিত করা যায়। ক্রুসেডাররা যখন মসজিদুল আকসা দখল করে নিয়েছিল, তখন মুসলমানরা ধরেই নিয়েছিল এরাই দাজ্জাল। মাহদী আসবে, আল আকসা উদ্ধার করবে, মুসলমানদের বাঁচাবে। ঈমাম মাহদী আসেনি। সুলতান সালাউদ্দিন আল আয়ুবী জেরুজালেম বা আল আকসা খ্রিস্টানদের কাছ থেকে উদ্ধার করেন। তারও আগে খলীফার ক্ষমতা যখন কেবল বাগদাদের প্রাসাদ কেন্দ্রিক হয়ে পড়ে, মুসলমানরা অভিভাবকহীন হয়ে পড়ে, চারিদিক থেকে মার খাচ্ছিল। এমন খারাপ সময়ে মুসলমানরা মাহদীর অপেক্ষা করে। ধরে নেয় মাহদী এসে রক্ষা করবে। সে সময়ে সুলতান আল্প আরসালান এসে ছিন্নভিন্ন মুসলমানদের একত্রিত করেন, যাযাবরের মত ঘুরে বেড়ানো, চারিদিকে মার খাওয়া মুসলমানদের জন্য আনাতোলিয়ার সেলজুক সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। মুসলমানদের জন্য শক্...

করোনা পজিটিভের সম্পর্কে থাকা কমরুলের টেস্ট করতে গিয়ে হামলার শিকার স্বাস্থ্যকর্মীরা, থানায় মামলা, ক্ষোভ এলাকায়

এইচ,এ চৌধুরী,  কাটিগড়া, ২০ আগষ্ট ঃ কাটিগড়া তৃতীয় খণ্ডের বাসিন্দা আঙ্গনওয়াদী কেন্দ্রের কর্মী কোভিড নাইনটিন পজিটিভ রোগী ছালেহা বেগম লস্করের সংস্পর্শের লোকদের সোয়াব টেস্ট করতে গিয়ে ছালেহার দেবর কমরুল ইসলাম লস্করের হাতে প্রাণঘাতী হামলার শিকার হন একই গ্ৰামের বাসিন্দা তথা জলালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীন কর্মরত ব্লক প্রোগ্রাম মেনেজার (বিপিএম) বুরহানুল হক চৌধুরী। সঙ্ঘটিত সমুহ ঘটনার বিবরন জানিয়ে ছালেহার দেবর অভিযুক্ত কমরুলের বিরুদ্ধে ১৭ আগষ্ট সোমবার কাটিগড়া থানায় মামলা রুজু করছেন জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনস্থ কর্মী বিপিএম বুরহানুল হক চৌধুরী। মৃত এনামুল হক চৌধুরীর পুত্র বুরহানুল হক চৌধুরীর দেওয়া এজাহারের বয়ানমতে ঘটনার রবিবরনে প্রকাশ ১৬ আগষ্ট রবিবার জলালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডাঃ সুমন ভৌমিকের নির্দেশে স্বাস্থ্য কেন্দ্রের এমপিডব্লিউ কর্মী দীপক সাহা,স্থানীয় আশা কর্মী রোসনা বেগম সহ বিপিএম বুরহানুল হক চৌধুরী ও অন্যান্যরা কোভিড নাইনটিন পজিটিভ রোগী ছালেহার বাড়ির সংস্পর্শের লোকদের সোয়াব টেস্ট করতে  সালেহার বাড়িতে যান বিকাল আনুমানিক ৩ ঘটিকায়। আশা কর্মী রোস...

বদরপুর স্টিমার ঘাটের অবসরপ্রাপ্ত কর্মী হাজী নামর আলী প্রয়াত, শোক বিভিন্ন মহলে

Image
আরটিএন মিডিয়া, কাটিগড়া , ১৭ আগষ্ট ঃ কর্কট রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ দিন অসুস্থ থাকার পর অবশেষে পরপারে পাড়ি দিলেন   কাটিগড়া তৃতীয় খণ্ডের বাসিন্দা তথা কেন্দ্রীয় জল পরিবহন বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী বিশিষ্ট সমাজসেবী হাজী নামর আলী তালুকদার।  সোমবার  দুপুর ১২ টা ৩০ মিনিটের সময় নিজ বাসভবনেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর  বয়স হয়েছিল ৭৫ বছর। রেখে গেছেন স্ত্রী সহ দুই ছেলে,চার মেয়ে,নাতি,নাতনি সহ অসংখ্য গুণমুগ্ধদের। কাটিগড়া বিধানসভা যুব কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মুনিম তালুকদারের পিতা  প্রয়াত নামর আলী তালুকদারের  মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। অসংখ্য গুণমুগ্ধরা শেষ দেখা দেখতে প্রয়াতের বাড়িতে ভীড় জমান। পরে  এদিন   সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটের সময় নিজ বাড়ির সংলগ্ন স্থানে নামাজে জানাজা  আদায়  শেষে পারিবারিক কবরস্থানে দাপনকার্য্য সম্পন্ন করা হয় প্রয়াতের। কর্মজীবনে    প্রয়াত নামর আলী তালুকদার  কেন্দ্রীয় জল পরিবহন বিভাগের বদরপুর স্টিমার  ঘাট কার্যালয়ে এবং পরে এখান থেকে বদলি হয়ে বিভাগে...

যুব কংগ্রেস নেতা কে মারধর করার হুমকিভরা পোস্ট ফেসবুকে, মামলা কাটিগড়া থানায়

Image
RTN Media: - ফেসবুকের মাধ্যমে মারধরের হুমকি সহ নানা আপত্তিকর পোস্ট করার পরিপ্রেক্ষিতে বহিস্কৃত কংগ্রেস নেতা  জাহাঙ্গির আলম লস্করের বিরুদ্ধে এফআইআর দায়ের হলো কাটিগড়া থানায়।  মামলা করলেন কাটিগড়া বিধানসভা যুব কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক রুকন উদ্দিন তালুকদার। ছবিঃ- কাটিগড়া থানায় দায়ের করা মামলার কপি।        মামলার বয়ান মতে,  "আলহাজ্ব জাহাঙ্গীর শান্ত" নামের ফেসবুক  একাউন্ট থেকে  জাহাঙ্গির আলম লস্কর লেভারপুতা জিপির  রুকন উদ্দিন তালুকদারের বিরুদ্ধে মারধর করা সহ নানা হুমকি ভরা  পোস্ট দিতে থাকেন।  পোস্টে তিনি লিখেন, "আমি রুকন দালালরে কইতার তর যদি ক্ষমতা থাকে আর মার দুধ খাছ বাইর হইয়া আয়"। এসময় যুব কংগ্রেসের ঐ নেতা জরুরি কাজে কাটিগড়া  সার্কেল অফিসে অবস্থান করছিলেন। মামলার বয়ান মতে, জাহাঙ্গীর তার দলবল নিয়ে  রুকন উদ্দিনের পিচুধাওয়া করে কাটিগড়ায় চলে আসেন।  রুকন উদ্দিন কে খোজাখুজি করেন। না পেয়ে আবার ফেসবুকে পোস্ট দেন অভিযুক্ত জাহাঙ্গীর। এবারে তিনি লিখেন, "হিতায় গিয়া পাইলা না জাগাত, কুত্তার লাকাইন বাগিছে"। আবা...

সচিবদের গাফিলতি, চতুর্দশ অর্থকমিশনের কাজে ধীরগতি কাটিগড়ায়,

Image
    রিপোর্ট জমা না দিলে কড়া পদক্ষেপঃ বিডিও সুজা আহমদ মজুমদার   এইচ.এ.  চৌধুরী, কাটিগড়া, ১৩ আগষ্ট ঃ কাটিগড়া উন্নয়ন খণ্ডের অন্তর্গত প্রতিটি জিপি এলাকার সার্বিক উন্নয়নের জন্য জিপিডিপির অধীন চতুর্দশ অর্থকমিশনের বরাদ্দকৃত ২০১৬-১৭ অর্থ বছরের দ্বিতীয় কিস্তি সহ ২০১৭-১৮,২০১৮-১৯ এবং ২০১৯-২০ অর্থ বছরের অধীন প্রতিটি জিপিতে প্রায় কোটি টাকার অধিক পরিমাণ টাকা জিপি সচিব ও সভাপতিদের যৌথ ব্যাঙ্ক একাউন্টে গচ্ছিত রয়েছে দীর্ঘদিন থেকে। কিন্তু জিপি সচিব ও সভাপতিদের উদাসীনতার পাশাপাশি চরম গাফিলতিতে ব্লকের অন্তর্গত দুধপুর গণিরগ্ৰাম,ফুলবাড়ি, তারিনীপুর,গোবিন্দপুর, কাতিরাইল সহ মোট ১০ টি জিপি এলাকার উন্নয়নের জন্য জিপিডিপির অধীন সরকারের বরাদ্দকৃত চতুর্দশ অর্থকমিশনের বিভিন্ন প্রকল্পের কাজ স্তম্ভিত অবস্থায় রয়েছে বলে জানান বিডিও সুজা হুসেন মজুমদার।  ছবিঃ- সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন কাটিগড়া উন্নয়ন খন্ড আধিকারিক সুজা আহমদ মজুমদার।             বুধবার পড়ন্তবেলায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের সম্মুখে বিডিও সোজা মজুমদার জানান বিভাগীয় নির্দেশ অনুয...

একুশে কাটিগড়ায় প্রার্থী হচ্ছেন সুস্মিতা? সকাশে প্রস্তাব নিয়ে হাজির ঘনিষ্ঠ কংগ্রেসীরা

Image
কাটিগড়া উদ্ধারে হেভিওয়েট প্রার্থীতে ভরসা প্রস্তাব নিয়ে সুস্মিতা সকাশে কাটিগড়ার  ঘনিষ্ঠ কংগ্রেসীরা RTN Blog:- ঠিকঠাক থাকলে  একুশের বিধানসভা নির্বাচনে  কাটিগড়ায় কংগ্রেস প্রার্থী হচ্ছেন সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। আপাতত এমই চর্চা ভেসে আসছে  সুস্মিতা ঘনিষ্ঠ  কাটিগড়ার  কংগ্রেস মহল থেকে। এখানকার একদল কংগ্রেসী রীতিমতো সুস্মিতা সকাশে  প্রস্তাব নিয়ে হাজির হয়ে প্রাথমিক আলোচনাও সেরে ফেলেছেন বলে সুত্রের খবর। তাই যদি হয়, তাহলে কংগ্রেস টিকেটে বিধায়ক হওয়ার চুরমার হয়ে যাবে অনেকের।  সূত্রমতে,   একুশে কাটিগড়া আসনটি উদ্ধারে  হেভিওয়েট প্রার্থী নিয়েই মাঠে নামতে চাইছেন একাংশ কংগ্রেস কর্মীরা।  উড়ে এসে জুড়ে বসা প্রার্থী নিয়ে প্রায় ত্রিশ বছর নির্বাচন হয়েছে। এ দীর্ঘ সময় কংগ্রেস কাটিগড়ায় নির্বাচনী বৈতরণি পার হতে পারে নি। তাই এবার চেনা-জানা মুখই  তাদের ভরসা, এমন দাবী দলের মধ্য থেকেই উঠে আসছে। এ যাত্রায় সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেবই প্রথম পছন্দ। নির্ভরযোগ্য  সুত্রমতে, কাটিগড়ায় প্র...

বাবর কি সত্যিই রামমন্দির ভেঙে ফেলেছিলেন?

Image
বাবর যদি রাম জন্মস্থান অর্থাৎ রামমন্দির ধ্বংসের আদেশ দিতেন তাহলে তার উল্লেখ ' তুজুক ই বাবরি'  বা সমসাময়িক অন্য কোথাও লেখা থাকতো। রাম মন্দির ধ্বংসের কথা উল্লেখ করতে বাবরের ভয় পাওয়ার কোনো কারণ ছিল না। তিনি যদি ধর্মীয় কারণে এই মন্দির ধ্বংসের আদেশ দিতেন তাহলে তিনি তার স্মৃতিকথায় সে কথার উল্লেখ করতে গর্ববোধ করতেন। গোয়ালিয়রের কাছে উড়িয়া উপত্যকায় নগ্ন-জৈন  মূর্তিগুলি ধ্বংসের যে আদেশ বাবর  দিয়েছিলেন সে কথা  স্বীকার করতে তিনি দ্বিধাবোধ করেননি। এই মূর্তিগুলি তার অশ্লীল বলে মনে হয়েছিল। যদি নগ্ন মূর্তি নষ্ট করার কথা স্বীকার করতে তিনি গর্ববোধ করতে পারেন তাহলে রাম জন্মস্থান মন্দির ধ্বংসের কথা তিনি উল্লেখ অনায়াসে করতেই পারতেন। ঐতিহাসিকদের মতে বাবরের আত্মবিশ্বাস প্রবল ছিল বলেই এসব তিনি নির্দ্ধিধায় বলতে পারতেন।   বাবরের সমসাময়িক সূত্র গুলিতেও অযোধ্যায় মন্দির ধ্বংসের কোনো উল্লেখ পাওয়া যায় না। এমনকি তুলসীদাস যিনি হিন্দিতে 'রামচরিতমানস' লিখেছিলেন এবং যিনি পরম রামভক্ত ছিলেন তিনিও এরকম কোনো ঘটনার উল্লেখ করেননি। বাবর বা  তার কোনো সভাসদ রাম মন্দির ধ...

আপনার উপর যাকাত ফরয, একটু হিসাব মিলিয়ে দেখবেন কি ?

Image
~~~~~~~~~ বর্তমানে ৫২.৫ তোলা রুপার মূল্য ৪২০০০ টাকা।সে হিসাবে যাদের কাছে ৪২০০০ টাকা বা এর চেয়ে বেশি টাকা অথবা সমপরিমাণ অস্থাবর সম্পদ (নিত্যপ্রয়োজনীয় জিনিস বাদে) একবছর যাবত ছিল,তাদের উপর ২.৫% হারে যাকাত ফরয। বছরের শুরু ও শেষে নিসাব পূর্ণ থাকলে যাকাত আদায় করতে হবে। মাঝে নিসাব কমে যাওয়া ধর্তব্য নয়।  নামাযের পরেই যাকাতের গুরুত্ব বেশি।আল-কুরআনে "যাকাত" শব্দের উল্লেখ এসেছে ৩২ বার। বার বার নামাযের পরেই যাকাতের উল্লেখ করা হয়েছে। তাই যাকাত প্রদানে টালবাহানা করবেন না। যাকাত প্রদান না করলে হালাল উপার্জনের সম্পদ অপবিত্র থাকে। তাই যাকাত দিন, সম্পদ পবিত্র করুন। সুরা বাকারায়, হেদায়াতপ্রাপ্ত মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, “…আমার দেয়া রিযক হতে যাকাত প্রদান করে”। এ আয়াত থেকে প্রমাণিত হয় যে, আল্লাহর ভয় অন্তরে লালন করা ও হেদায়াতের পূর্ণতায় পৌঁছুতে যাকাত প্রদানের কোনো বিকল্প নেই। যে ব্যক্তি যাকাত ফরয হওয়ার পরও তা আদায় করে না, তার পক্ষে পূর্ণ হেদায়াত লাভ করা কখনো সম্ভব নয়। বর্তমান যুগে কিছু মুসলিম আছেন, যারা নামায পড়েন কিন্তু যাকাত দিতে কলিজা কাঁপে; সম্পদ বুঝি এই...

অযোধ্যায় রাম মন্দিরের ভুমিপূজা, উল্লাস আর কালো দিবসের প্রভাব বরাকেও

Image
ছবিঃ- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাম মন্দিরের ভূমি পূজা করছেন।       ঐতিহাসিক, হ্যাঁ ঐতিহাসিক বটে আজকের দিনটি। একদিকে আনন্দ উল্লাস অন্যদিকে কালো দিবস এই দুইয়ের সংমিশ্রণে আজকের দিনটি  গোটা ভারতবাসীর জন্য ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে। কারণ সুদীর্ঘ কয়েক দশকের লড়াই শেষে আজ অযোধ্যায় রাম মন্দিরের যাত্রা শুরু হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে। শুভক্ষণে রামমন্দিরের ভুমিপূজা সেরে জাতির উদ্দেশ্যে সারগর্ভ বক্তব্য রেখেছেন খোদ প্রধান সেবক।  রামমন্দির নির্মাণে জাতীয় একতা, সম্প্রীতি ও ভালোবাসা আরও মজবুত হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। করুনা সংকট উপেক্ষা করে জাকজমক ভাবে অনুষ্ঠিত হয় আজকের এই মহাআয়োজন।   ছবিঃ- অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদ    অযোধ্যায় বাবরি মসজিদ না রামমন্দির, এনিয়ে দীর্ঘ আইনি লড়াই চালিয়ে যান দুইও পক্ষ। এরমধ্যে অযোধ্যা নিয়ে  বহু  রাজনীতির দেখেছে ভারতবাসী। ভোট আসলেই রাম মন্দির মুদ্দা প্রকট হতো, আর ভোট শেষ হলেই সব শেষ। এভাবেই কয়েক দশক চলার পর  সর্বশেষে সুপ্রিম কোর্টের সাবেক  প্র...

ধারাবাহিক দরসে বোখারী শরীফ

ধারাবাহিক দরসে বোখারী শরীফ। লিংকে ক্লিক করে পর্বগুলো দেখে নিতে পারেন

করুণামুক্ত হাজিরা, সৌদির প্রশংসায় হু । করুণা কালে নির্বিঘ্নে শেষ হলো ইতিহাসের স্মরণীয় সীমিত হজ্ব ২০২০

Image
হাজিদের কেউ করুণায় আক্রান্ত হন নি, সৌদির প্রশংসায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা মূল্যবান সুগন্ধি দিয়ে হাজিদের বিদায়ী সম্ভাষণ হারামাইনের রশিদ আহমদ তাপাদার     পবিত্র হজ পালনের সর্বশেষ কাজ " বিদায়ী তাওয়াফ" আদায়ের মধ্য দিয়ে ইতিহাসের ব্যতিক্রমী হজ্ব পর্ব শেষ হলো রবিবার। লাগাতার তিনদিন তাবু নগরী মিনায় অবস্থান করে  হাজিরা জামারায় পাথর নিক্ষেপ করেন। জামারা কমপ্লেক্সে দাড়িয়ে করুণা বিধি  পালন করে  এক সঙ্গে পঞ্চাশ জন হাজি পাথর নিক্ষেপ করার ব্যবস্থা করে দেয় স্বাস্থ্য দফতর। মোড়ানো ব্যাগে আগে থেকেই হাজিদের কাছে পাথর সরবরাহ করা হয় সরকারি ভাবে। নির্ধারিত স্থানে পাথর নিক্ষেপ করার   রবিবার ছিল শেষ দিন। এদিন তারা শেষ দিনের  পাথর নিক্ষেপ করে পবিত্র মক্কানগরীতে উপস্থিত হন "তাওয়াফুল বিদা" আদায় করার জন্য।  বিশ্বনবী হজরত মুহাম্মদ (সাঃ) বলেছেন, তাওয়াফুল বিদা আদায় না করে কেউ যেন চলে না যায়। হাজিরা এই শেষ তাওয়াফ আদায় করতে মক্কাশরীফে উপস্থিত হলে   হারামাইন শরীফের প্রেসিডেন্সি বিভাগ হাজিদের মুল্যবান সুগন্ধি আর বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে সম্ভাষণ জানায়।...

কোরাস ও নাট্যধারা

Image
কোরাস ও নাট্যধারা লিখছেন, অরূপ বৈশ্য  কোরাস গঠিত হয় ১৯৮৬ সালে। সালটা গুরুত্বপূর্ণ, কারণ আঞ্চলিক, দেশীয় ও আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষিতে এই সালের আগে পিছের সময়কালকে চিহ্নিত করা যায়। সংক্ষেপে এই সময়টাকে চিহ্নিত করা যায় এভাবে - আন্তর্জাতিক স্তরে নিওলিবারেলিজম চালু ও বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের ভাঁটা, ভারতবর্ষে 'কল্যাণকামী' রাষ্ট্র থেকে নিওলিবারেলিজমের দিকে ঝুঁকে পড়া, প্রতিষ্ঠিত বামেদের দক্ষিণপন্থী ঝোঁক, অসম আন্দোলনের উগ্রজাতীয়তাবাদী শক্তির ক্ষমতা দখল, বরাকে মাতৃভাষার অধিকারে গণ-আন্দোলন গড়ে তোলার প্রচেষ্টা ও তার স্তিমিত হওয়া। এই লক্ষণগুলো দেখায় যে প্রগতিশীল ধারা ক্ষয় প্রাপ্ত হচ্ছে, কিন্তু শেষ হয়ে যায়নি। নক্সালবাড়ির কৃষক বিদ্রোহ ছিল তার আগের প্রগতিশীল আবেগের জন্মদাতা যখন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের উজ্জ্বল ক্যারিয়ারের হাতছানিকে উপেক্ষা করে প্রতিভাবান ছাত্ররা জীবন বাজী রেখে বেড়িয়ে পড়ছে সর্বক্ষণের কর্মী হয়ে, এমনই ছিল তার আবেগ, বিপ্লবী আবেগ। তাদের তাগিদ ছিল জনগণের সাথে সম্পর্ক স্থাপন করার, লক্ষ্য ছিল সমাজ পরিবর্তন। ১৯৮৬-এর সময়টা হচ্ছে সমাজ ও সমষ্টিগত পরিস্থিতির সময় ও আবেগের...

প্রসঙ্গ পাঁচগ্রাম পেপার মিল, রাজনীতিতে প্রতারণা ও মিথ্যাচারিতা বন্ধ হোক।

Image
লিখছেনঃ- আজিজুর রহমান মজুমদার,     (পেপারমিল কর্মচারী )  আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী এবং আসামের মুখ্যমন্ত্রী মাননীয়  সর্বানন্দ সনোয়াল সহ বিজেপির নেতৃবৃন্দ প্রদত্ত প্রতিশ্রুতির প্রতি অগাধ বিশ্বাস ও আস্থা রেখে আসামের দুটি বৃহৎ শিল্প কাছাড় ও নগাঁও কাগজ কলের কর্মী সহ পারিপার্শ্বিক অঞ্চলের জনগণ দুহাত উজাড় করে বিগত নির্বাচন অর্থাৎ 2014 সনের লোকসভা তারপর বিগত 2016 আসাম বিধানসভা নির্বাচন এবং 2019 সনের লোকসভা নির্বাচন গুলিতে নিজ নিজ ভোট প্রদান করেছিলেন শুধু এই আশায় যে ওদের প্রতিশ্রুতি অনুযায়ী দেশের উন্নতি ঘটবে এবং আসামের দুটি কাগজ কল পুনরায় কার্য্য‌ক্ষম করি তোলা হবে। কিন্তু পরিতাপের বিষয় হলো যে মোদীজী ক্ষমতায় আসার আজ প্রায় 7 বৎসর অতিক্রান্ত হওয়ার পরও সার্বিক ভাবে দেশের বিকাশ না বিনাশ ঘটছে তা সবাই আজ প্রত্যক্ষ করছেন উপরন্তু আসামের দুটি কাগজ কলকে সম্পূর্ণরূপে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ধংসের পথে ঠেলে দিয়ে ঐসব প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকা সর্বস্তরের কর্মচারী, ছোট বড় ব্যবসায়ী সমেত আসাম রাজ্যের প্রায় 3 লক্ষ পরিবারের আর্থিক উপার্জ...

মাওলানা বদরুদ্দিন আজমলের এআইইউডিএফ ভোট কাটুয়া, না বঞ্চিত জনগণের মঞ্চ

লেখকঃ- এখলাছ উদ্দিন এআইইউডিএফ এর সামনে অনেকগুলো চ্যালেঞ্জের সর্ব বৃহৎ চ্যালেঞ্জ সাম্প্রদায়িকতার অপবাদ। অসমীয়াদের কাছে তো দলটি বাংলাদেশি মুসলমানের দল। এমনকি বাঙালি হিন্দুরাও দলটিকে একটি হিন্দু বিরোধী মুসলিম রাজনৈতিক দল হিসেবে দেখে। হিমন্ত শিলাদিত্য বাবুরা দলটির গায়ে যে লেবেলটি লাগিয়ে দিতে চান, তার কাউন্টারে যখন AIUDF এর  ব্রাণ্ডেড মৌলানা ব্রিগেড বেরিয়ে পড়েন, তখন হিমন্ত-শিলাদিত্য বাবুদের কাজটি আসান হয়ে যায়। মনে রাখতে হবে, প্রখর রোদে তিন চার ঘন্টা ভোটের লাইনে দাঁড়িয়ে যারা ভোট দিতে যায়, তাদের বেশির ভাগই ইন্টেলেকচুয়েল নয়; বরং অতি সহজ সরল। তারা নেতাদের কথা শুনেই ভোট দেয়। ইন্টেলেকচুয়েলদের অধিকাংশই ভোটের লম্বা লাইনে দাঁড়াতে যায় না। ভারতীয় গণতন্ত্রের এ এক নিগেটিভ দিক। ভারতীয় ভোটারদের অধিকাংশই  ব্রুটাস নয়; বরং এন্টনিয়র ভাষণ শুনতে পছন্দ করে। কিন্তু AIUDF যেখানে আরও বেশি টেকনিকেল এবং প্রেকটিকেল হবার কথা,  সেখানে উল্টোটাই করে দলটি। দলটির রণকৌশল থেকে সাম্প্রদায়ী মেরুকরণবাদীরাই  উপকৃত হয়ে যায় বেশি। এ উপলব্ধি অনেকেরই।  প্রশ্ন হল AIUDF কি আদৌ মুসলমানের দল বা বাংলাদেশি মুস...