Posts

আপনার উপর যাকাত ফরয, একটু হিসাব মিলিয়ে দেখবেন কি ?

Image
~~~~~~~~~ বর্তমানে ৫২.৫ তোলা রুপার মূল্য ৪২০০০ টাকা।সে হিসাবে যাদের কাছে ৪২০০০ টাকা বা এর চেয়ে বেশি টাকা অথবা সমপরিমাণ অস্থাবর সম্পদ (নিত্যপ্রয়োজনীয় জিনিস বাদে) একবছর যাবত ছিল,তাদের উপর ২.৫% হারে যাকাত ফরয। বছরের শুরু ও শেষে নিসাব পূর্ণ থাকলে যাকাত আদায় করতে হবে। মাঝে নিসাব কমে যাওয়া ধর্তব্য নয়।  নামাযের পরেই যাকাতের গুরুত্ব বেশি।আল-কুরআনে "যাকাত" শব্দের উল্লেখ এসেছে ৩২ বার। বার বার নামাযের পরেই যাকাতের উল্লেখ করা হয়েছে। তাই যাকাত প্রদানে টালবাহানা করবেন না। যাকাত প্রদান না করলে হালাল উপার্জনের সম্পদ অপবিত্র থাকে। তাই যাকাত দিন, সম্পদ পবিত্র করুন। সুরা বাকারায়, হেদায়াতপ্রাপ্ত মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, “…আমার দেয়া রিযক হতে যাকাত প্রদান করে”। এ আয়াত থেকে প্রমাণিত হয় যে, আল্লাহর ভয় অন্তরে লালন করা ও হেদায়াতের পূর্ণতায় পৌঁছুতে যাকাত প্রদানের কোনো বিকল্প নেই। যে ব্যক্তি যাকাত ফরয হওয়ার পরও তা আদায় করে না, তার পক্ষে পূর্ণ হেদায়াত লাভ করা কখনো সম্ভব নয়। বর্তমান যুগে কিছু মুসলিম আছেন, যারা নামায পড়েন কিন্তু যাকাত দিতে কলিজা কাঁপে; সম্পদ বুঝি এই...

অযোধ্যায় রাম মন্দিরের ভুমিপূজা, উল্লাস আর কালো দিবসের প্রভাব বরাকেও

Image
ছবিঃ- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাম মন্দিরের ভূমি পূজা করছেন।       ঐতিহাসিক, হ্যাঁ ঐতিহাসিক বটে আজকের দিনটি। একদিকে আনন্দ উল্লাস অন্যদিকে কালো দিবস এই দুইয়ের সংমিশ্রণে আজকের দিনটি  গোটা ভারতবাসীর জন্য ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে। কারণ সুদীর্ঘ কয়েক দশকের লড়াই শেষে আজ অযোধ্যায় রাম মন্দিরের যাত্রা শুরু হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে। শুভক্ষণে রামমন্দিরের ভুমিপূজা সেরে জাতির উদ্দেশ্যে সারগর্ভ বক্তব্য রেখেছেন খোদ প্রধান সেবক।  রামমন্দির নির্মাণে জাতীয় একতা, সম্প্রীতি ও ভালোবাসা আরও মজবুত হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। করুনা সংকট উপেক্ষা করে জাকজমক ভাবে অনুষ্ঠিত হয় আজকের এই মহাআয়োজন।   ছবিঃ- অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদ    অযোধ্যায় বাবরি মসজিদ না রামমন্দির, এনিয়ে দীর্ঘ আইনি লড়াই চালিয়ে যান দুইও পক্ষ। এরমধ্যে অযোধ্যা নিয়ে  বহু  রাজনীতির দেখেছে ভারতবাসী। ভোট আসলেই রাম মন্দির মুদ্দা প্রকট হতো, আর ভোট শেষ হলেই সব শেষ। এভাবেই কয়েক দশক চলার পর  সর্বশেষে সুপ্রিম কোর্টের সাবেক  প্র...

ধারাবাহিক দরসে বোখারী শরীফ

ধারাবাহিক দরসে বোখারী শরীফ। লিংকে ক্লিক করে পর্বগুলো দেখে নিতে পারেন

করুণামুক্ত হাজিরা, সৌদির প্রশংসায় হু । করুণা কালে নির্বিঘ্নে শেষ হলো ইতিহাসের স্মরণীয় সীমিত হজ্ব ২০২০

Image
হাজিদের কেউ করুণায় আক্রান্ত হন নি, সৌদির প্রশংসায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা মূল্যবান সুগন্ধি দিয়ে হাজিদের বিদায়ী সম্ভাষণ হারামাইনের রশিদ আহমদ তাপাদার     পবিত্র হজ পালনের সর্বশেষ কাজ " বিদায়ী তাওয়াফ" আদায়ের মধ্য দিয়ে ইতিহাসের ব্যতিক্রমী হজ্ব পর্ব শেষ হলো রবিবার। লাগাতার তিনদিন তাবু নগরী মিনায় অবস্থান করে  হাজিরা জামারায় পাথর নিক্ষেপ করেন। জামারা কমপ্লেক্সে দাড়িয়ে করুণা বিধি  পালন করে  এক সঙ্গে পঞ্চাশ জন হাজি পাথর নিক্ষেপ করার ব্যবস্থা করে দেয় স্বাস্থ্য দফতর। মোড়ানো ব্যাগে আগে থেকেই হাজিদের কাছে পাথর সরবরাহ করা হয় সরকারি ভাবে। নির্ধারিত স্থানে পাথর নিক্ষেপ করার   রবিবার ছিল শেষ দিন। এদিন তারা শেষ দিনের  পাথর নিক্ষেপ করে পবিত্র মক্কানগরীতে উপস্থিত হন "তাওয়াফুল বিদা" আদায় করার জন্য।  বিশ্বনবী হজরত মুহাম্মদ (সাঃ) বলেছেন, তাওয়াফুল বিদা আদায় না করে কেউ যেন চলে না যায়। হাজিরা এই শেষ তাওয়াফ আদায় করতে মক্কাশরীফে উপস্থিত হলে   হারামাইন শরীফের প্রেসিডেন্সি বিভাগ হাজিদের মুল্যবান সুগন্ধি আর বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে সম্ভাষণ জানায়।...

কোরাস ও নাট্যধারা

Image
কোরাস ও নাট্যধারা লিখছেন, অরূপ বৈশ্য  কোরাস গঠিত হয় ১৯৮৬ সালে। সালটা গুরুত্বপূর্ণ, কারণ আঞ্চলিক, দেশীয় ও আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষিতে এই সালের আগে পিছের সময়কালকে চিহ্নিত করা যায়। সংক্ষেপে এই সময়টাকে চিহ্নিত করা যায় এভাবে - আন্তর্জাতিক স্তরে নিওলিবারেলিজম চালু ও বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের ভাঁটা, ভারতবর্ষে 'কল্যাণকামী' রাষ্ট্র থেকে নিওলিবারেলিজমের দিকে ঝুঁকে পড়া, প্রতিষ্ঠিত বামেদের দক্ষিণপন্থী ঝোঁক, অসম আন্দোলনের উগ্রজাতীয়তাবাদী শক্তির ক্ষমতা দখল, বরাকে মাতৃভাষার অধিকারে গণ-আন্দোলন গড়ে তোলার প্রচেষ্টা ও তার স্তিমিত হওয়া। এই লক্ষণগুলো দেখায় যে প্রগতিশীল ধারা ক্ষয় প্রাপ্ত হচ্ছে, কিন্তু শেষ হয়ে যায়নি। নক্সালবাড়ির কৃষক বিদ্রোহ ছিল তার আগের প্রগতিশীল আবেগের জন্মদাতা যখন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের উজ্জ্বল ক্যারিয়ারের হাতছানিকে উপেক্ষা করে প্রতিভাবান ছাত্ররা জীবন বাজী রেখে বেড়িয়ে পড়ছে সর্বক্ষণের কর্মী হয়ে, এমনই ছিল তার আবেগ, বিপ্লবী আবেগ। তাদের তাগিদ ছিল জনগণের সাথে সম্পর্ক স্থাপন করার, লক্ষ্য ছিল সমাজ পরিবর্তন। ১৯৮৬-এর সময়টা হচ্ছে সমাজ ও সমষ্টিগত পরিস্থিতির সময় ও আবেগের...

প্রসঙ্গ পাঁচগ্রাম পেপার মিল, রাজনীতিতে প্রতারণা ও মিথ্যাচারিতা বন্ধ হোক।

Image
লিখছেনঃ- আজিজুর রহমান মজুমদার,     (পেপারমিল কর্মচারী )  আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী এবং আসামের মুখ্যমন্ত্রী মাননীয়  সর্বানন্দ সনোয়াল সহ বিজেপির নেতৃবৃন্দ প্রদত্ত প্রতিশ্রুতির প্রতি অগাধ বিশ্বাস ও আস্থা রেখে আসামের দুটি বৃহৎ শিল্প কাছাড় ও নগাঁও কাগজ কলের কর্মী সহ পারিপার্শ্বিক অঞ্চলের জনগণ দুহাত উজাড় করে বিগত নির্বাচন অর্থাৎ 2014 সনের লোকসভা তারপর বিগত 2016 আসাম বিধানসভা নির্বাচন এবং 2019 সনের লোকসভা নির্বাচন গুলিতে নিজ নিজ ভোট প্রদান করেছিলেন শুধু এই আশায় যে ওদের প্রতিশ্রুতি অনুযায়ী দেশের উন্নতি ঘটবে এবং আসামের দুটি কাগজ কল পুনরায় কার্য্য‌ক্ষম করি তোলা হবে। কিন্তু পরিতাপের বিষয় হলো যে মোদীজী ক্ষমতায় আসার আজ প্রায় 7 বৎসর অতিক্রান্ত হওয়ার পরও সার্বিক ভাবে দেশের বিকাশ না বিনাশ ঘটছে তা সবাই আজ প্রত্যক্ষ করছেন উপরন্তু আসামের দুটি কাগজ কলকে সম্পূর্ণরূপে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ধংসের পথে ঠেলে দিয়ে ঐসব প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকা সর্বস্তরের কর্মচারী, ছোট বড় ব্যবসায়ী সমেত আসাম রাজ্যের প্রায় 3 লক্ষ পরিবারের আর্থিক উপার্জ...

মাওলানা বদরুদ্দিন আজমলের এআইইউডিএফ ভোট কাটুয়া, না বঞ্চিত জনগণের মঞ্চ

লেখকঃ- এখলাছ উদ্দিন এআইইউডিএফ এর সামনে অনেকগুলো চ্যালেঞ্জের সর্ব বৃহৎ চ্যালেঞ্জ সাম্প্রদায়িকতার অপবাদ। অসমীয়াদের কাছে তো দলটি বাংলাদেশি মুসলমানের দল। এমনকি বাঙালি হিন্দুরাও দলটিকে একটি হিন্দু বিরোধী মুসলিম রাজনৈতিক দল হিসেবে দেখে। হিমন্ত শিলাদিত্য বাবুরা দলটির গায়ে যে লেবেলটি লাগিয়ে দিতে চান, তার কাউন্টারে যখন AIUDF এর  ব্রাণ্ডেড মৌলানা ব্রিগেড বেরিয়ে পড়েন, তখন হিমন্ত-শিলাদিত্য বাবুদের কাজটি আসান হয়ে যায়। মনে রাখতে হবে, প্রখর রোদে তিন চার ঘন্টা ভোটের লাইনে দাঁড়িয়ে যারা ভোট দিতে যায়, তাদের বেশির ভাগই ইন্টেলেকচুয়েল নয়; বরং অতি সহজ সরল। তারা নেতাদের কথা শুনেই ভোট দেয়। ইন্টেলেকচুয়েলদের অধিকাংশই ভোটের লম্বা লাইনে দাঁড়াতে যায় না। ভারতীয় গণতন্ত্রের এ এক নিগেটিভ দিক। ভারতীয় ভোটারদের অধিকাংশই  ব্রুটাস নয়; বরং এন্টনিয়র ভাষণ শুনতে পছন্দ করে। কিন্তু AIUDF যেখানে আরও বেশি টেকনিকেল এবং প্রেকটিকেল হবার কথা,  সেখানে উল্টোটাই করে দলটি। দলটির রণকৌশল থেকে সাম্প্রদায়ী মেরুকরণবাদীরাই  উপকৃত হয়ে যায় বেশি। এ উপলব্ধি অনেকেরই।  প্রশ্ন হল AIUDF কি আদৌ মুসলমানের দল বা বাংলাদেশি মুস...

মাদ্রাসা ইন্টারমিডিয়েটে চমক বেসরকারি ইসলামিক প্রতিষ্ঠান আল হিলাল একাডেমির, মেধা তালিকায় পঞ্চম স্থান, রাজ্যসেরা বাংলায়

Image
১ জুলাইঃ - আসাম মাদ্রাসা বোর্ডের ইন্টারমিডিয়েট পরীক্ষায় চমৎকার  ফলাফল করে  কৃতিত্বের ছাপ রাখল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সোনাপুর আল হিলাল ইসলামিক  একাডেমি। প্রতিষ্ঠানটির নজরকাড়া এমন সাফল্যে অভিনন্দনের জোয়ারে ভাসছেন এই  একাডেমির শিক্ষক-শিক্ষার্থী ও পরিচালন কমিটির কর্মকর্তা সহ শুভাকাঙ্ক্ষীরা। মঙ্গলবার আসাম মাদ্রাসা বোর্ডের ফলাফল ঘোষণা হতেই খুশির জোয়ার নেমে আসে আল হিলালের সংশ্লিষ্ট মহলে। রেজাল্টে দেখা যায়,  আল হিলালের মোট আটজন ছাত্র এবছরের আসাম মাদ্রাসা ইন্টারমিডিয়েট পরীক্ষায় বসেছিলেন। তন্মধ্যে মুহাম্মদ সিরাজ মিয়া ৮ টি লেটার সহ ৮৮.৬৬% নম্বর  নিয়ে রাজ্যিক সেরা দশের পঞ্চম স্থান অধিকার করতে সক্ষম হয়েছে।  বাংলায় রাজ্যসেরা হওয়ার সৌভাগ্য অর্জন করেছে মুস্তাক আহমদ তালুকদার। তার প্রাপ্ত নম্বর ৯৩। রয়েছে ৫টি লেটার। বাকি সবাই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন। তারা হলেন, ৬টি লেটার নিয়ে হামিম আহমদ,  ৫টি লেটার নিয়ে আবুল ফজল তালুকদার,  ৩ টি করে লেটার  নিয়ে জহির উদ্দিন ও  আমিনুর রশিদ চৌধুরী, ২টি করে লেটার নিয়ে জাকারিয়া আহমদ বড়ভূইয়া ও সাহারুল আল...

অবশেষে ডিটেনশন ক্যাম্প থেকে মুক্তি পেলেন সিদ্দেক আলী

Image
লেখকঃ- Kamal Chakraborty  “ শিলচর ডিটেনশন ক্যাম্প থেকে মুক্তি পাওয়া ব্যক্তিদের নিয়ে”  --  এটাই হয়তো এই বছরের শেষ পোষ্ট।  এই লকডাউন পিরিয়ডে অসহায় নিরক্ষর গরিব মানুষদের কীভাবে ডিটেনশন ক্যাম্প থেকে মুক্তি দেওয়া যায় তার- ই এক প্রচেষ্টা। শিলচর সহ বরাকভ্যালীতে এতো সংগঠন থাকা সত্ত্বেও কেন ডিটেনশন ক্যাম্পে থাকা ব্যক্তিদের মুক্তির জন্য সুপ্রিমকোর্টের রায়ের সুবিধা নেওয়ার ক্ষেত্রে তৎপর হলো না, ঠিক বুঝে উঠতে পারিনি! এই কাজ করতে করতে মুহূর্তগুলো কেটেছে বেশকিছু অপিরিচিত ব্যক্তিদের সঙ্গে। কাছাড় এসপি বর্ডার, দুই জন পুলিশ অফিসার সহ বেশকয়েক পুলিশ কর্মী। এসপি অফিসে একটি ক্যান্টিন‌ও আছে। সেখানে চা বিস্কুট ঘুগনি পাওয়া যায়। একদিন প্রচণ্ড বৃষ্টির মধ্যে খিচুড়িও রান্না হলো। প্রথমদিকে সবার একই প্রশ্ন, আপনি এখানে কেন আসেন ! পরবর্তীতে আর কিছু বলতো না, বরং সাহায্য করত এগিয়ে আসতো। দিনে কয়েকবার এসপি অফিস থেকে শিলচরের জেলে যেতে যেতে একটি পরিচয় হয়ে যায় জেল সুপার থেকে শুরু করে জেলের পুলিশ কর্মীদের সঙ্গে।  শিলচরের এডিশনাল এসপি বর্ডার সহ আরো কয়েকজন পুলিশ অফিসার, পুল...

Latest Islamic Lecture By Mufti Osman Goni Salehi

Bangla Waz  Mufti Osman Goni Salehi  

বর্ণবাদ ব্যতীত হিন্দুধর্ম ভাবা যায়?

Image
'ব্রাহ্মণ পাত্র চাই'- কৌতুহল বশতঃ একটি বহুল প্রচারিত দৈনিকের পাত্র পাত্রীর চাহিদা গুলো দেখছিলাম।কোথাও হিন্দু বা মুসলিম পাত্র চাই চোখে পড়লো না।বেশিরভাগ ব্রাহ্মণ , কায়স্থ,সাহা এইসব পাত্র চাই সঙ্গে একটা সরকারি চাকরিও চাই। তাহলে আমারা সবাই হিন্দু ,এই কথার কোন মূল্য আছে?হিন্দু যদি সব বর্ণের হিন্দুদের বিবাহ করতেই রাজী নয়  তবে এই ধর্মকে সাম্যবাদী কিংবা বর্ণবাদী বিরোধী ধর্ম বলা যায়? আমেরিকায় যে বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলন শুরু হয়েছে তার আগুন বিশ্বব্যাপী ছড়িয়ে পরছে।ভারতেও কিছু মানুষ বর্ণবৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করছেন। কিন্তু আমাদের হিন্দু ধর্মের ভিত্তি হল বেদ,গীতা, মনুসংহিতা যেগুলোর মূলে আছে ভারতীয় সমাজকে চার বর্ণের বিভাজন। যেটা ব্রাহ্মণ্যবাদ বা মনুবাদ বলা হয়। বৈদিক ব্রাহ্মণদের কাজ হচ্ছে এই চার বর্ণের বিভাজন বজায় রেখে হিন্দু ধর্মের রক্ষা করা। তাহলে হিন্দু ধর্ম থেকে বর্ণবাদকে আলাদা করা সম্ভব? ব্রাহ্মণ্যবাদে সবচেয়ে নিপীড়নের স্বীকার শূদ্ররা বর্তমানে যাদের দলিত বলা হচ্ছে। কিছু বর্ণহিন্দু বর্ণবিভাজনের বিরোধী যেমন আমি। আবার কিছু দলিত আবার ব্রাহ্মণ্যবাদীদের পক্ষে যারা আমি ব্রাহ্মণ্...

অর্ধশতাধিক ইমাম ও মুয়াল্লিমকে আর্থিক সাহায্য ফুলবাড়ি আঞ্চলিক নদওয়ার

Image
রশিদ আহমদ তাপাদার, ৮ জুন ঃ পূর্ব কাটিগড়ার  ৭০ টি মসজিদের ইমাম ও মোয়াল্লিমদেরকে নগদ ১ হাজার টাকার আর্থিক সহায়তা সহ   ১খানা লুঙ্গি প্রদান করল উত্তরপূর্ব ভারত এমারতে শরয়ীয়াহ ও নদওয়াতুত তামীরের ফুলবাড়ী আঞ্চলিক কমিটি । শনিবার শান্তিপুর বাজার সংলগ্ন স্থানে প্রতিটি মসজিদের ইমাম ও মোয়াল্লিমদের হাতে আনুষ্ঠানিক ভাবে আর্থিক সহায়তা (হাদিয়া)প্রদান করেন উওরপূর্ব ভারত এমারতে শরয়ীয়াহর ও নদওয়াতুত তামিরের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা কাটিগড়ার প্রাক্তন বিধায়ক মওলানা আতাউর রহমান মাঝারভূইয়া। আয়োজিত অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে মওলানা আতাউর রহমান নদওয়াতুত তামিমের প্রাণপুরুষ মরহুম মাওলানা আব্দুল জলিল চৌধুরীর জীবনাদর্শ সম্পর্কে বিস্তারিত আলোচনা  সহ তৎসঙ্গে ইমামদের প্রতি হায়িদা বা সম্মাননা প্রদান সম্পর্কে কোরান ও হাদিসের উদ্ধৃতি দিয়ে বিষদ ব্যাখ্যা তুলে ধরেন।  তিনি বলেন,  ইমামরা যে ভাবে ইসলাম তথা সমাজের গুরু দায়িত্ব পালন করে যাচ্ছেন,তার প্রকৃত প্রতিদান দেওয়া হচ্ছে না। দেশে একের পর এক লকডাউনে ইমামরা আর্থিক দৈন্যতায় প্রতিনিয়ত ভুগতেছেন। আত্মসম্মানের   দায়ে ইমামরা মু...

মাধ্যমিকের ফলাফল, নজরকাড়া সাফল্য তারিনীপুর হাইস্কুলের, সেন্টার টপার হয়ে চমক সবাইকে

Image
রশিদ আহমদ তাপাদার, 8 জুনঃ- মাধ্যমিকে নজরকাড়া সাফল্য অর্জন করল তারিনীপুর হাই স্কুল।  স্মরণকালের মধ্যে ঐতিহ্যবাহী এই স্কুলের এমন সাফল্যে উৎফুল্লিত স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ। খুব সম্ভবত স্কুলের প্রতিষ্টালগ্ন থেকে শুরু করে এই প্রথম সেন্টার টপার হওয়ার গৌরব অর্জন করল এই স্কুলের ছাত্র  আব্দুছ ছাত্তার মজুমদার । সে ইংরেজিতে ৮৫, বাংলায় ৭৩, অংকে ৮১, সাধারণ বিজ্ঞানে ৮৮, সমাজ বিজ্ঞানে ৮৮ ও অসমীয়া বিষয়ে ৫৪ নম্বর পেয়েছে । ৭৮% হারে মোট ৪৬৯ নম্বর পেয়েছে  সে। রয়েছে চারটি লেটার। তারিনীপুর তয় খন্ড  নিবাসী পিতা  তৈয়ুবুর রহমান মজুমদার ও মাথা খাজুরুন নেছা মজুমদারের পুত্র আব্দুছ ছাত্তার মজুমদারের এই বিরল সাফল্যে আনন্দিত স্থানীয়রা। সে তাঁর এই সাফল্যের কৃতিত্ব দিয়েছে তাঁর শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকগণকে। আগামীতে সে বিজ্ঞান শাখায় পড়াশুনা করতে চায়। তাঁর এই সাফল্যে অনেকেই শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।    এছাড়াও তারিনীপুর হাইস্কুলে প্রথম বিভাগে ৪ জন, দ্বিতীয় বিভাগে ১৮ জন ও তৃতীয় বিভাগে ৪২ জন উত্তীর্ণ হয়েছেন। লেটার এসেছে ৬টি। পাশের হার ৬৭%। স্কুলের এই কৃতিত্বে অ...

অনিশ্চয়তার পথেই হজ্ব ২০২০, স্বেচ্ছায় আবেদন প্রত্যহারের সুযোগ ভারতীয় হজ্ব কমিটির Hajj 2020, New Circular issued by Indian Hajj Committee

Image
হজ্ব ২০২০ নিয়ে অনিশ্চয়তা  স্বেচ্ছায় আবেদন প্রত্যাহারের ঘোষণা ভারতীয় হজ্ব কমিটির   রশিদ আহমদ তাপাদার, 8  জুনঃ- কোভিড১৯  এবার আছড়ে পড়লো বিশ্বের সবচেয়ে বড়ো ধর্মীয় উৎসব  পবিত্র হজ্ব পরিক্রমায়।  শুক্রবার  ভারতীয় হজ্ব কমিটির তরফে এক সার্কুলার জারি হওয়ার পর এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।  পবিত্র হজ্ব ২০২০ নিয়ে  গত ১৩ই মার্চের  পর থেকে এখন পর্যন্ত আর কোনো দিকনির্দেশনা জানায়নি সৌদির হজ্ব কর্তৃপক্ষ। যার ফলে এবারের হজ্বযাত্রা নিয়ে এক অনিশ্চয়তার আবহ সৃষ্টি হয়েছে ।  ভারতীয় হজ কমিটির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক   ড. মকছুদ আহমদ খান সার্কুলার জারি করে  বলেন, গত মার্চ মাসের পর থেকে সৌদির হজ্ব মন্ত্রক  এবারের হজ্বযাত্রা নিয়ে আর কোনো নতুন নির্দেশনা জানায়নি। তাই এবারের হজ্বযাত্রা নিয়ে সংশয় দেখা দিয়েছে। হাতে মাত্র আর কয়েক সপ্তাহ বাকি। প্রতিবছর এই সময় হজ্বযাত্রা নিয়ে প্রস্তুতি চলে চুড়ান্ত পর্যায়ে। প্রায় আড়াই মাস হলো, এখন  অবধি হজ্ব সংক্রান্ত কোনো নতুন নির্দেশনা না পাওয়া যায় নি সৌদি সরকারের তরফে।  ...

রমজান কিট নিয়ে কাটিগড়ার ইমাম-মুয়াল্লিমদের পাশে আজমল ফাউন্ডেশন, সাধুবাদ ইউডিএফ নেতা খলিল মজুমদারকে

Image
রশিদ আহমদ তাপাদার, ৮ জুনঃ - যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সাহায্য সহযোগিতা নিয়ে জনগণের পাশে দাড়ানোর উল্লেখযোগ্য অবদান রয়েছে আজমল ফাউন্ডেশনের। কোবিড১৯ এর  লকডাউনকালীন সময়েও একই ভাবে জনগণের পাশে বিভিন্ন ধরনের সাহায্য সামগ্রী বিতরণ করে চলেছে তারা। এরই অঙ্গ হিসাবে গোটা কাটিগড়ার প্রত্যেকে  মসজিদের ইমাম-মুয়াল্লীমদের মধ্যে সাহায্য সামগ্রী বিতরণ করল আজমল ফাউন্ডেশন। এই কয়দিন থেকে সমষ্টির বিভিন্ন গাও পঞ্চায়েত পর্যায়ে এই সামগ্রীগুলি ইমামদের হাতে তুলে দিচ্ছেন আজমল ফাউন্ডেশনের কর্মকর্তা সহ স্থানীয় ইউডিএফ কর্মকর্তারা। বিশেষ সহযোগিতায় রয়েছেন ইউডিএফের কেন্দ্রীয় কমিটির  সাধারণ সম্পাদক হাজি খলিল উদ্দিন মজুমদার। রবিবার তারা, গোবিন্দপুর, তারিনীপুর, ফুলবাড়ি, দুধপুর-গনিরগ্রাম ইত্যাদি জিপির ইমাম-মুয়াল্লীমদের হাতে এই খাদ্য সামগ্রী গুলি বন্টন করেন । সবমিলিয়ে  কাটিগড়ার প্রায় সাতশো জন ইমামদের পাশে সাহায্য নিয়ে হাজির হয়েছেন তারা, এমনই দাবী তাদের। করুণা ভাইরাস এবং লকডাউন, এই আপাত কালীন সময়ে জনজীবন বিপযর্স্ত। বেসরকারি মসজিদ-মাদ্রাসার ইমাম-শিক্ষকের অবস্থা আরও বেহাল। এই পরিস্থিতিতে আজ...

সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক মাওলানা রিদওয়ান চলে গেলেন পরপারে

Image
রশিদ আহমদ তাপাদার,   ০৮ মে ঃ  আসাম প্রদেশের কাছাড় জেলার কাটিগড়া সমষ্টির  শিবনারাইনপুর গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষক মাওলানা রেদওয়ান উদ্দিন আর নেই । সোমবার   ভোর  ৪:৩০ ঘটিকায় অসংখ্য গুণমুগ্ধ ও পরিবার পরিজনকে শোকসাগরে ভাসিয়ে     দিয়ে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। সুনামধন্য শিবনারাইনপুর এম ই মাদ্রাসার আরবি বিভাগের বিষয় শিক্ষক হিসাবে সুনামের সহিত দীর্ঘ ৪০ বছর শিক্ষকতা করেন তিনি।   পরে  ৩১ নভেম্বর ২০০৮ ইং তারিখে চাকুরি থেকে অবসর গ্ৰহণ করেন । চাকরি জীবন শেষে সমাজের বিভিন্ন সুখে-দুঃখে তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য।  তিনি ছাত্র-ছাত্রী সহ সমাজের সর্বস্তরের জনগণের অত্যন্ত শ্রদ্ধার পাত্র ছিলেন।           দীর্ঘদিন থেকে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন । অবশেষে সোমবার সকালেই চলে গেলেন না ফেরার দেশে।   মৃত্যুকালে তিনি    রেখে গেছেন ৩ পুত্র, ৫ কন্যা সহ অসংখ্য গুণমুগ্ধদের। প্রয়াতের তার মৃত্যুর পাঁচকান হতেই এলাকায় শোকের ছায়া নেমে এসে।...

পৃথক বরাক ও দুটি কথা

পৃথক বরাক ও দুটি কথা ************************ বরাক উপত্যকায় প্রায় পঞ্চাশ শতাংশ ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্টীর বসবাস হলেও সরকারী সুযোগ সুবিধার বেলায় এই জাতি সকল আমলেই সর্বক্ষেত্রে বঞ্চিত । বর্তমানে কেন্দ্রে ও রাজ্যে চরম মুসলিম বিদ্বেষী সরকার থাকার বদৌলতে বিগত কয়েক বছর থেকে সরকারী সুযোগ-সুবিধা দূরের কথা এমনকি উপত্যকার তিন সদরে মুসলিমরা কর্মসূত্রে চলাফেরার ক্ষেত্রেও বার বার অতর্কিত আক্রমণের শিকার হচ্ছেন।মুসলমান জাতিকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে রূপান্তরিত করার দূরাশা নিয়ে ভারতবর্ষের একমাত্র আসামে NRC করে লেজেগুবরে হওয়া সেই শাসকরা এবার CAB নিয়ে মেতে উঠেছে। উদ্দেশ্য একটাই মুসলিমদের ছিন্নমূলে উপড়ে ফেলা। কপালপুড়া চক্রান্তকারী জালিম শাসক ও তাদের দুসররা জানে না যে ১৯৪৮/১৯৫১ কেন , ১৮৫১ ভিত্তিবর্ষ করলেও অধিকাংশ মুসলিম প্রমাণ পত্র নিয়ে হাজির হয়ে যাবে কারণ এরা নিজ দেশ ছেড়ে পালিয়ে আসা পলায়নকারী কেউ নয়। তবে কিছু সংখ্যক মেহনতী শ্রমজীবী মানুষ শিক্ষা কিংবা রোজগারের অভাবে পূর্বপুরুষের কাগজপত্র সামলিয়ে রাখতে পারেনি তাছাড়াও বিভিন্ন দাঙ্গার শিকার সংখ্যালঘু মুসলিমরা হয়ত কাগজপত্র সুরক্ষিত রাখতে না পারার...

কাফন পরানোর সহজ সরল নিয়মাবলি

মৃত ব্যক্তিকে কাফন পড়ানো ফরজে কিফায়া। অনেক মানুষ আছে যে, মৃত ব্যক্তিকে কিভাবে কাফন পড়াতে হবে তা জানে না। অথচ কাফন পড়ানোর নিয়ম জানা থাকা জরুরি। এখানে কাফন পড়ানোর পদ্ধতি তুলে ধরা হলো- পুরুষের কাফন পড়ানোর পদ্ধতি- ক. প্রথমেই কাফনের চাদর চৌকি বা খাটিয়ার উপরে বিছানো। খ. তারপর চাদরের উপর ইজার (তাহবন্দ) বিছানো। গ. কাপড়গুলোর মধ্যে খোশবু লাগানো। ঘ. মৃত ব্যক্তিকে জামা পরিয়ে ইজারের উপর শোয়াতে হবে। ঙ. তিনবার চন্দন কাঠের ধোঁয়া বা সুগন্ধি দেয়া সুন্নাত। চ. তারপর তুলার মধ্যে খোশবু বা সুগন্ধি লাগিয়ে দুই নিতম্বের মাঝে রেখে দেয়া। যাতে মৃত ব্যক্তির সমস্ত শরীরের জন্য সুগন্ধি ছড়ায়। ছ. তারপর ইজার এমনভাবে জড়াতে হবে যেন, মৃতের ডান পাশ বাম পাশের উপর থাকে। চাদরও এভাবেই পড়ানো। মহিলার কাফন পড়ানোর পদ্ধতি- জ. প্রথমে চাদর বিছাতে হবে। তারপর সিনা বরাবর সিনাবন্দ বিছাতে হবে তারপর ইজার বিছাতে হবে। ঝ. তার পর জামা পরিয়ে মৃতের চুল দু’ভাগ করে বা বেনি করে ডানে ও বাঁমে জামার উপর অর্থাৎ বক্ষের উপর রেখে দিবে। ঞ. মাথাবন্ধ দিয়ে মাথা পেচিয়ে মুখের উপর রাখবে ট. তারপর মৃত ব্যক্তিকে ইজারের উপর শোয়াতে হবে ঠ. ইজার এমনভাবে জ...

হজরত আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলী। গুরুত্বপূর্ণ ওয়াজ

https://youtu www.youtube.com/c/barakvalleymedia .be/gtDBSaCyPsw

নিরাপত্তার ঘেরাটোপে হজ্ব পরিক্রমা ২০১৯

Image
নিরাপত্তার ঘেরাটোপে হজ্ব পরিক্রমা,  প্রায় বিশ লক্ষ পূর্ণ্যার্থী মক্কা-মদিনায় উপনীত  পবিত্র হজ্ব ইসলামের মৌলিক পঞ্চম স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ।  এতে আর্থিক, কায়িক ও আধ্যাত্মিক—শ্রমের মিশেল রয়েছে।  মুসলিম বিশ্বের সর্ববৃহৎ পবিত্র সম্মিলন ও ঐক্যের আহুত সমাবেশ এটি। সামগ্রিক দিক থেকে শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রতিটি মুসলমানেরই জীবদ্দশায় একবার এই তীর্থযাত্রা করা অবশ্য কর্তব্য। এনিয়ে মুসলিম নামমাত্রে লালিত হতে থাকে কত যে স্বপ্ন। প্রাণের শহর মক্কা-মদিনায় অন্তত একবার   উপনীত হওয়ার। তবে ইচ্ছে করেও সেই স্বপ্ন পূরণ হয় না অনেকের। এতে আল্লাহ পাকের রেজামন্দি ও নিমন্ত্রণই সেই স্বপ্ন পূরণের শেষ কথা, এমন বিশ্বাস উম্মাহর মধ্যে বিরাজমান সেই শুরু থেকেই।  প্রতিবছর হজ্ব মৌসুমে আল্লাহ পাক তার একান্ত অনুগতদের নিমন্ত্রণ করে পবিত্র নগরী মক্কা-মদিনায় হজ্ব করার তাওফিক দেন। সব বাধা বিপত্তি কাটিয়ে তারা  বায়তুল্লাহর তাওয়াফ ও বিশ্বনবী হজরত মুহাম্মদ ছঃ এর জিয়ারত করতে সক্ষম  হয়। এবারের হজ্ব ২০১৯  মৌসুম আনুমানিক ০৯ আগস্ট থেকে থেকে ১৪ আগস্টের ভেতর হবে। এই ...