প্রসঙ্গ পাঁচগ্রাম পেপার মিল, রাজনীতিতে প্রতারণা ও মিথ্যাচারিতা বন্ধ হোক।
লিখছেনঃ- আজিজুর রহমান মজুমদার, (পেপারমিল কর্মচারী ) আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী এবং আসামের মুখ্যমন্ত্রী মাননীয় সর্বানন্দ সনোয়াল সহ বিজেপির নেতৃবৃন্দ প্রদত্ত প্রতিশ্রুতির প্রতি অগাধ বিশ্বাস ও আস্থা রেখে আসামের দুটি বৃহৎ শিল্প কাছাড় ও নগাঁও কাগজ কলের কর্মী সহ পারিপার্শ্বিক অঞ্চলের জনগণ দুহাত উজাড় করে বিগত নির্বাচন অর্থাৎ 2014 সনের লোকসভা তারপর বিগত 2016 আসাম বিধানসভা নির্বাচন এবং 2019 সনের লোকসভা নির্বাচন গুলিতে নিজ নিজ ভোট প্রদান করেছিলেন শুধু এই আশায় যে ওদের প্রতিশ্রুতি অনুযায়ী দেশের উন্নতি ঘটবে এবং আসামের দুটি কাগজ কল পুনরায় কার্য্যক্ষম করি তোলা হবে। কিন্তু পরিতাপের বিষয় হলো যে মোদীজী ক্ষমতায় আসার আজ প্রায় 7 বৎসর অতিক্রান্ত হওয়ার পরও সার্বিক ভাবে দেশের বিকাশ না বিনাশ ঘটছে তা সবাই আজ প্রত্যক্ষ করছেন উপরন্তু আসামের দুটি কাগজ কলকে সম্পূর্ণরূপে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ধংসের পথে ঠেলে দিয়ে ঐসব প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকা সর্বস্তরের কর্মচারী, ছোট বড় ব্যবসায়ী সমেত আসাম রাজ্যের প্রায় 3 লক্ষ পরিবারের আর্থিক উপার্জ...