অর্ধশতাধিক ইমাম ও মুয়াল্লিমকে আর্থিক সাহায্য ফুলবাড়ি আঞ্চলিক নদওয়ার
রশিদ আহমদ তাপাদার, ৮ জুন ঃ পূর্ব কাটিগড়ার ৭০ টি মসজিদের ইমাম ও মোয়াল্লিমদেরকে নগদ ১ হাজার টাকার আর্থিক সহায়তা সহ ১খানা লুঙ্গি প্রদান করল উত্তরপূর্ব ভারত এমারতে শরয়ীয়াহ ও নদওয়াতুত তামীরের ফুলবাড়ী আঞ্চলিক কমিটি । শনিবার শান্তিপুর বাজার সংলগ্ন স্থানে প্রতিটি মসজিদের ইমাম ও মোয়াল্লিমদের হাতে আনুষ্ঠানিক ভাবে আর্থিক সহায়তা (হাদিয়া)প্রদান করেন উওরপূর্ব ভারত এমারতে শরয়ীয়াহর ও নদওয়াতুত তামিরের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা কাটিগড়ার প্রাক্তন বিধায়ক মওলানা আতাউর রহমান মাঝারভূইয়া। আয়োজিত অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে মওলানা আতাউর রহমান নদওয়াতুত তামিমের প্রাণপুরুষ মরহুম মাওলানা আব্দুল জলিল চৌধুরীর জীবনাদর্শ সম্পর্কে বিস্তারিত আলোচনা সহ তৎসঙ্গে ইমামদের প্রতি হায়িদা বা সম্মাননা প্রদান সম্পর্কে কোরান ও হাদিসের উদ্ধৃতি দিয়ে বিষদ ব্যাখ্যা তুলে ধরেন। তিনি বলেন, ইমামরা যে ভাবে ইসলাম তথা সমাজের গুরু দায়িত্ব পালন করে যাচ্ছেন,তার প্রকৃত প্রতিদান দেওয়া হচ্ছে না। দেশে একের পর এক লকডাউনে ইমামরা আর্থিক দৈন্যতায় প্রতিনিয়ত ভুগতেছেন। আত্মসম্মানের দায়ে ইমামরা মু...