পৃথক বরাক ও দুটি কথা
পৃথক বরাক ও দুটি কথা ************************ বরাক উপত্যকায় প্রায় পঞ্চাশ শতাংশ ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্টীর বসবাস হলেও সরকারী সুযোগ সুবিধার বেলায় এই জাতি সকল আমলেই সর্বক্ষেত্রে বঞ্চিত । বর্তমানে কেন্দ্রে ও রাজ্যে চরম মুসলিম বিদ্বেষী সরকার থাকার বদৌলতে বিগত কয়েক বছর থেকে সরকারী সুযোগ-সুবিধা দূরের কথা এমনকি উপত্যকার তিন সদরে মুসলিমরা কর্মসূত্রে চলাফেরার ক্ষেত্রেও বার বার অতর্কিত আক্রমণের শিকার হচ্ছেন।মুসলমান জাতিকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে রূপান্তরিত করার দূরাশা নিয়ে ভারতবর্ষের একমাত্র আসামে NRC করে লেজেগুবরে হওয়া সেই শাসকরা এবার CAB নিয়ে মেতে উঠেছে। উদ্দেশ্য একটাই মুসলিমদের ছিন্নমূলে উপড়ে ফেলা। কপালপুড়া চক্রান্তকারী জালিম শাসক ও তাদের দুসররা জানে না যে ১৯৪৮/১৯৫১ কেন , ১৮৫১ ভিত্তিবর্ষ করলেও অধিকাংশ মুসলিম প্রমাণ পত্র নিয়ে হাজির হয়ে যাবে কারণ এরা নিজ দেশ ছেড়ে পালিয়ে আসা পলায়নকারী কেউ নয়। তবে কিছু সংখ্যক মেহনতী শ্রমজীবী মানুষ শিক্ষা কিংবা রোজগারের অভাবে পূর্বপুরুষের কাগজপত্র সামলিয়ে রাখতে পারেনি তাছাড়াও বিভিন্ন দাঙ্গার শিকার সংখ্যালঘু মুসলিমরা হয়ত কাগজপত্র সুরক্ষিত রাখতে না পারার...