মারধর ও সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগ খণ্ডন, সঠিক তদন্তের দাবি জিৎ দাস ও সঞ্জিত দাসের পরিবারের



শিলচর, ১৭ নভেম্বর : শিলচর পৌর নিগমের ১৯ নম্বর ওয়ার্ডের সৎসঙ্গ আশ্রম রোডের রাধাগোবিন্দ লেনের জিৎ দাস ও সঞ্জিত দাসের বিরুদ্ধে মারধর ও সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগ খণ্ডন করলেন তাঁদের পরিবারের সদস্যরা। সোমবার সকালে জিৎ দাসের মা সীতা রানী দাস এবং সঞ্জিত দাসের বাবা অর্জুন দাস ও মা সুজনা দাস সংবাদমাধ্যমের সামনে নিজেদের বক্তব্য তুলে ধরেন।
তাঁদের অভিযোগ, গত বুধবার গভীর রাতে কালীপুজোর আলোকসজ্জার কাজ সেরে ফেরার পথে বাড়ির টিনের চাল লক্ষ্য করে ঢিল ছোড়ার ঘটনায় সন্দেহের বশে জিৎ দাসকে মারধর করা হয়। এতে তিনি অচেতন হয়ে পড়েন। পাশাপাশি তাঁর মাকেও নাকে আঘাত করা হয় বলে অভিযোগ। পরবর্তীতে প্রদীপ দাসের স্ত্রী রীতা দাস ন্যাশনাল হাইওয়ে থানায় মারধর ও সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করেন। এর পাল্টা হিসেবে জিৎ দাসের পরিবারের পক্ষ থেকে শিলচর সদর থানায়ও মামলা দায়ের করা হয়েছে।
পরিবারের দাবি, জিৎ দাসের বয়স ১৬ বছর এবং সঞ্জিত দাসের বয়স ১৫ বছর। তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন তাঁরা। এ বিষয়ে অসমের মুখ্যমন্ত্রী ডাঃ হিমন্ত বিশ্ব শর্মা এবং জেলা পুলিশ প্রশাসনের কাছে হস্তক্ষেপ ও উপযুক্ত বিচারের আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা।

Comments

Popular posts from this blog

ঐতিহাসিক বাররি মসজিদ রায়ঃ জমিয়ত উলামার প্রেস রিলিজ

অনিশ্চয়তার পথেই হজ্ব ২০২০, স্বেচ্ছায় আবেদন প্রত্যহারের সুযোগ ভারতীয় হজ্ব কমিটির Hajj 2020, New Circular issued by Indian Hajj Committee

মাদ্রাসা ইন্টারমিডিয়েটে চমক বেসরকারি ইসলামিক প্রতিষ্ঠান আল হিলাল একাডেমির, মেধা তালিকায় পঞ্চম স্থান, রাজ্যসেরা বাংলায়